পবিত্র নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুন্নত মুবারক তা’লীম
মহান আল্লাহ পাক তিনি প্রতিটি ফরযকে মহাসম্মানিত সুন্নত মুবারক দ্বারা সৌন্দর্যম-িত করেছেন এবং মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ ফরযের পরিপূরকও। এমন কোনো ইবাদত নেই, যা মহাসম্মানিত সুন্নত মুবারক দ্বারা প্রতিষ্ঠিত নয়। তাই এখানে নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ আলোচনা করা হলো।
ক্বিয়াম বা দাঁড়ানোর মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ:
১. নামায আদায়ের জন্য সোজা হয়ে দাঁড়ানো।
২. নামায আদায়ার্থে দাঁড়ানোর সময় পাদ্বয়ের মাঝখানে চার অঙ্গুলি হতে এক বিঘত পরিমাণ ফাঁক রেখে দাঁড়ানো। স্বাস্থ্যের কারণে এক বিঘত ব্যবধানের মধ্যে দাঁড়ানো সম্ভব না হলে যেভাবে দাঁড়ালে আসান বা সহজ হয়, সেভাবে দাঁড়াবে।
৩. তাকবীরে তাহরীমা বাঁধার সময় পুরুষেরা কান বরাবর এবং মহিলারা স্কন্ধ (কাঁধ) পর্যন্ত হাত উঠাবে।
৪. মুক্তাদীগণ ইমামের তাকবীরে তাহরীমা বাঁধার পরপরই তাকবীর বলে হাত বাঁধবে।
৫. তাহরীমা বাঁধার সময় বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের লতি স্পর্শ করা এবং এ সময় মাথা সোজা রাখা।
৬. কান পর্যন্ত হাত উঠানোর সময় অঙ্গুলিসমূহ স্বাভাবিকভাবে রাখবে এবং অঙ্গুলির অগ্রভাগ ক্বিবলামুখী করে রাখবে।
৭. পুরুষেরা নাভীর নিচে আর মেয়েরা বক্ষদেশে হাত রাখবে এবং উভয়ে বাম হাতের উপর ডান হাত রাখবে।
অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম হাতের কব্জি জড়িয়ে ধরবে এবং শাহাদাত, মধ্যমা ও অনামিকা অঙ্গুলি কব্জির উপরিভাগে সোজা ও মিলিতভাবে রাখবে। এছাড়া বাম হাতের উপর ডান হাত রাখা অথবা বাম হাতের কব্জি ডান হাত দ্বারা জড়িয়ে ধরবে।
৮. ইমাম তাকবীরসমূহ উচ্চস্বরে বলবে আর মুক্তাদীগণ চুপে চুপে বলবে।
৯. ছানা পড়া।
১০. প্রথম রাক‘আতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পূর্বে পবিত্র আঊযুবিল্লাহ শরীফ ও পবিত্র বিসমিল্লাহ শরীফ বলা। এছাড়া প্রত্যেক রাক‘আতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পূর্বে পবিত্র বিসমিল্লাহ শরীফ বলা মহাসম্মানিত সুন্নত মুবারক, তা যে কোনো নামাযই হোক না কেনো।
১১. পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়া শেষ হলে চুপে আমীন বলা।
১২. পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পর মহাসম্মানিত সুন্নত মুবারক মুতাবিক পবিত্র সূরা শরীফ মিলানো। যেমন- তিওয়ালে মুফাছছল, আওসাতে মুফাছছল ও কিছারে মুফাছছল।
১৩. পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পর অন্য পবিত্র সূরা শরীফ মিলানোর পূর্বে ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলার ছূরত বা অবস্থা নিম্নরূপ-
নামায যদি যেহরী বা সশব্দে হয়, তখন যে সূরা শরীফ পাঠ করা হবে, তা প্রথম থেকে পাঠ করা হোক অথবা মাঝখান থেকেই পাঠ করা হোক ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলতে হবে না। আর যদি নামায সেররী বা চুপে চুপে হয়, তখন পবিত্র সূরা শরীফ উনার প্রথম থেকে পাঠ করলে ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলতে হবে। কিন্তু পবিত্র সূরা শরীফ উনার মধ্য থেকে পাঠ করলে ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলতে হবে না।
১৪. ইমাম হলে ইমামতির নিয়ত করা।
১৫. বিতির নামায উনার মধ্যে যেকোনো দু‘আ ‘কুনূত পড়া ওয়াজিব কিন্তু প্রচলিত দু‘আ ‘কুনূত যথা- “আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ...... বিল কুফফারি মুলহিক্ব” পড়া মহাসম্মানিত সুন্নত মুবারক।
১৬. দু‘আ কুনূত শেষে যেকোনো পবিত্র দুরূদ শরীফ পাঠ করা মহাসম্মানিত সুন্নত মুবারক। শুধু “ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” পাঠ করলেও পবিত্র দুরূদ শরীফ পাঠের মহাসম্মানিত সুন্নত মুবারক আদায় হয়ে যাবে।
১৭. ফরয নামায উনার তৃতীয় ও চতুর্থ রাক‘আতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়া।
মহান আল্লাহ পাক তিনি সকলকে মহাসম্মানিত সুন্নতী তারতীবে নামায আদায় করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সুন্নতী লিবাস ও পবিত্র লিবাসুত তাক্বওয়া দু’টি আলাদা পোশাক একটি হলো- জাহেরী সুন্নাহ লিবাস মুবারক; অন্যটি হলো- অন্তরের তাক্বওয়া হাছিলের লিবাস মুবারক (১)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (২)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (১)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওযূর একটি মহাসম্মানিত সুন্নত মুবারক অনিচ্ছাকৃত তরক করায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সতর্কতা মুবারক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৯)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সর্বপ্রকার কামিয়াবী হাছিল করতে হলে সকলের জন্য কর্তব্য হচ্ছে- নফসের অনুসরণ বাদ দিয়ে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য আবশ্যক হচ্ছে, সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিসমিল্লাহ বলে বাসনের ডান দিক থেকে খাবার খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক এবং আহার করার কতিপয় মহাসম্মানিত সুন্নত মুবারক (২)
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিসমিল্লাহ বলে বাসনের ডান দিক থেকে খাবার খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক এবং আহার করার কতিপয় মহাসম্মানিত সুন্নত মুবারক (১)
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












