সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, আল হাদ্বির ওয়ান নাযির, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৭৯)
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহাসম্মানিত ও মহাপবিত্র লাইলাতুর রগাইব শরীফ থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশের পূর্ব পর্যন্ত:
মহাসম্মানিত ও মহাপবিত্র ১ম বৎসর মুবারক:
মহাসম্মানিত ও মহাপবিত্র দুগ্ধ মুবারক পান:
* নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সর্বপ্রথম সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র দুগ্ধ মুবারক পান করান এককভাবে একাধারে ১৫ দিন। সুবহানাল্লাহ! তারপর (১) সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম (সাইয়্যিদাতুনা হযরত সুওয়াইবাহ্ আলাইহাস সালাম) তিনি ৭ দিন মহাসম্মানিত দুগ্ধ মুবারক পান করান। সুবহানাল্লাহ! অতঃপর (২) সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম (সাইয়্যিদাতুনা হযরত হালীমাহ্ সা’দিয়াহ্ আলাইহাস সালাম) তিনি মহাসম্মানিত দুগ্ধ মুবারক পান করান। সুবহানাল্লাহ! উনারা দুজন ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধ মাতা আলাইহিমাস সালাম।
* সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এককভাবে একাধারে ১৫ দিন মহাসম্মানিত ও মহাপবিত্র দুগ্ধ মুবারক পান করান। আর ফাঁকে ফাঁকে আরো পান করিয়েছেন। সেই হিসেবে তিনি প্রায় ১ মাস মহাসম্মানিত ও মহাপবিত্র দুগ্ধ মুবারক পান করান। সুবহানাল্লাহ! কারণ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম তিনি যখন পান করিয়েছেন, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হুজরা শরীফেই ছিলেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম তিনি সেখানে যেয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র দুগ্ধ মুবারক পান করিয়েছেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও তখন মহাসম্মানিত ও মহাপবিত্র দুগ্ধ মুবারক পান করিয়েছেন। সুবহানাল্লাহ!
* মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশের শুরু থেকেই সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম তিনি সার্বিকভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ মশগূল হন। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম
বিভিন্ন কিতাবাদিতে বর্ণনা অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ১৩ জন মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক পাওয়া যায়। উনাদের মধ্যে মহাসম্মানিত হযরত দুধ ভাই আলাইহিমুস সালাম উনারা ছিলেন ৮ জন আর মহাসম্মানিত হযরত দুধ বোন আলাইহিন্নাস সালাম উনারা ছিলেন ৫ জন। উল্লেখ্য যে, যেই ৫ জন মহাসম্মানিত দুধ বোন আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক পাওয়া যায়, উনারা প্রত্যেকেই ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত হযরত দুধ ভাই আলাইহিমুস সালাম
১. সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম: উনার মহাসম্মানিত মহাপবিত্র ইসিম বা নাম মুবারক হচ্ছেন- ‘সাইয়্যিদুনা হযরত হামযাহ্ আলাইহিস সালাম’। উনার সম্মানিত কুনিয়াত মুবারক হচ্ছেন- ‘সাইয়্যিদুনা হযরত আবূ ইয়া’লা আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত আবূ ‘আম্মারাহ্ আলাইহিস সালাম’। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত চাচা ও মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুধ ভাই দুই দিক থেকে। প্রথমত সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার দিক থেকে এবং দ্বিতীয়ত বনূ সা’দ ইবনে বকর গোত্রের এক মহাসম্মানিত ব্যক্তিত্বা মুবারক অর্থাৎ সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছালিছাহ্ আলাইহাস সালাম উনার দিক থেকে। সুবহানাল্লাহ!
২. সাইয়্যিদুনা হযরত জা’ফর ইবনে আবী ত্বালিব আলাইহিস সালাম: তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত চাচাতো ভাই ও মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম তিনি দুধ মুবারক পান করান। সুবহানাল্লাহ! (তারীখে ইয়া’কূবী) তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনালগ্নে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। তারপর তিনি হাবশায় হিজরত মুবারক করেন। অতঃপর ৭ম হিজরী শরীফ পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসে সম্মানিত খায়বার জিহাদ মুবারক উনার সময় হাবশা থেকে মহাসম্মানিত মদীনা শরীফ আগমন করেন। তারপর তিনি ৮ম হিজরী শরীফে সম্মানিত মুতার জিহাদ মুবারকে সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৩. সাইয়্যিদুনা হযরত মাসরূহ আলাইহিস সালাম: তিনি ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত দুধ মুবারক পান করেন। সুবহানাল্লাহ! তিনি ৭ম হিজরী শরীফ উনার মহাসম্মানিত ২৮শে রবীউছ ছানী শরীফ ইয়াওমুল খমীস শরীফ (বৃহস্পতিবার) মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৪. সাইয়্যিদুনা হযরত আবূ সালামাহ্ আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত দুগ্ধ মুবারক পান করেন। তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ফুফু সাইয়্যিদাতুনা হযরত র্বারাহ্ বিনতে আব্দুল মুত্ত্বালিব আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! কাজেই, তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আপন ফুফাতো ভাই এবং মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনালগ্নে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৫. হযরত উছমান ইবনে মায‘ঊন আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত দুধ মুবারক পান করেন। তাই, তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুধ ভাই উনাদের অন্তর্ভুক্ত। তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনালগ্নে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৬. সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে হারিছ ইবনে আব্দুল উয্যা আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত দুধ মুবারক পান করেন। সুবহানাল্লাহ! কেউ কেউ উনার আরেকটি নাম মুবারক- ‘সাইয়্যিদুনা হযরত দ্বমরাহ্ আলাইহিস সালাম’ বলেছেন। (সুবুলুল হুদা ওয়ার রশাদ, বাইহাক্বী, সীরাতে হালাবিয়্যাহ্, সীরাতে ইবনে কাছীর, আল ইছাবাহ্ ইত্যাদি)
৭. সাইয়্যিদুনা হযরত আবূ সুফিয়ান ইবনে হারিছ ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিমুস সালাম: তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বড় চাচা সাইয়্যিদুনা হযরত হারিছ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়ার যমীনে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেয়ার ১ বছর পর পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। উনাকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি সম্মানিত দুধ মুবারক পান করান। কাজেই, তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত চাচাতো ভাই এবং মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! (সিয়ারু আ’লামিন নুবালা, ইবনে সা’দ, সুবুলুল হুদা ওয়ার রশাদ, শারহুয যারক্বানী) তিনি মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফ বিজয়ের সময় আনুষ্ঠানিকভাবে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৮. সাইয়্যিদুনা হযরত হাফ্ছ ইবনে হারিছ আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! (আল ইছাবাহ্)
মহাসম্মানিত হযরত দুধ বোন আলাইহিন্নাস সালাম
১. সাইয়্যিদাতুনা হযরত কাবশাহ্ আলাইহাস সালাম: সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদগণ উনাদের মধ্যে তিনি সর্বপ্রথম দুনিয়ার যমীনে মহাসম্মানিত তাশরীফ মুবারক গ্রহণ করেন। উনার সম্মানিত নাম মুবারক অনুযায়ী সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি ‘সাইয়্যিদাতুনা হযরত উম্মু কাবশাহ্ আলাইহাস সালাম’ এই মহাসম্মানিত কুনিয়াত মুবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ! (সীরাতে হালাবিয়্যাহ্ ১/১২৯, সীরাতে ইবনে কাছীর ১/২২৫)
২. সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম: যে সকল মহাসম্মানিত ব্যক্তিত্ব মুবারক উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিয়ে বেমেছাল কামিয়াবী মুবারক হাছিল করেছেন, উনাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! তিনি উনার মহাসম্মানিত মাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ৫ বছর মহাসম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেন- যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের নিকট মহাসম্মানিত অবস্থান মুবারক করেছিলেন। সুবহানাল্লাহ! তিনি ৯ম হিজরী শরীফ উনার মহাসম্মানিত ২রা যিলক্বদ শরীফ ইয়াওমুল আহাদ শরীফ (রোববার) মহাসম্মানিত বিছালী শান মুবরক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৩. সাইয়্যিদাতুনা হযরত উমাইমাহ্ বিনতে হারিছ আলাইহাস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ, শারফুল মুস্ত¡ফা)
৪. সাইয়্যিদাতুনা হযরত উনাইসাহ্ বিনতে হারিছ আলাইহাস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! (ইবনে হিব্বান, ইবনে কাছীর, সুবুলুল হুদা ওয়ার রশাদ ইত্যাদি)
৫. সাইয়্যিদাতুনা হযরত আসিয়া বিনতে হারিছ আলাইহাস সালাম: তিনিও ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! (আল ইছাবাহ্, শারফুল মুস্ত¡ফা)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৬ষ্ঠ পর্ব)
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৩)
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা কল্পনাতীত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের একক মালিক (২)
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮০)
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (৮)
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (২)
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা কল্পনাতীত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের একক মালিক (১)
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৭৮)
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












