পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র নামাযের মাকরূহসমূহ
যেসব কাজ করলে গুনাহ হয়, ছওয়াব (নেকী) কমে যায়, অবশ্য নামায নষ্ট হয় না, তাকে মাকরূহ বলা হয়। এইসব কাজ পরিহার করার চেষ্টা করা উচিত।
১. নামাযের মধ্যে শরীর বা পরিধানের কাপড় নিয়ে খেলা করা।
২. সিজদায় যাওয়াকালে সম্মুখের বা পিছনের দিক হতে কাপড় গুটিয়ে নেয়া।
৩. সদলে ছাওব করলে অর্থাৎ কাপড় বা রুমালকে মাথা বা কাঁধে রেখে পেঁচানো ব্যতীত তার দু’মাথা দু’দিকে ঝুলিয়ে দিলে।
৪. আস্তিন উপরে উঠিয়ে নামায পড়া।
৫. ইস্তিঞ্জা ও বায়ুর বেগ থাকা সত্ত্বে¡ও নামায পড়া।
৬. কঙ্কর সরিয়ে দেয়া। কিন্তু সুন্নত অনুসারে সিজদা আদায় না হলে, একবার তা সরানো জায়িয হবে।
৭. মিলিত করে বা টান দিয়ে আঙ্গুল ফুটানো।
৮. দাড়ি খিলাল করা।
৯. কোমরের উপর হাত রাখা।
১০. বক্ষকে ক্বিবলামুখী রাখাবস্থায় ডান-বাম দিকে চেহারা ঘুরানো।
১১. সিজদায় বা বৈঠকে কুকুরের ন্যায় বসা অর্থাৎ নিতম্বের উপর বসে দুই জানু খাড়া করে দুই হাঁটুকে বুকের সাথে মিলিয়ে দুই হাতকে যমীনের উপর রাখা।
১২. পুরুষ লোকের দুই হাতকে যমীনের উপর বিছানো।
১৩. কোনো মানুষের চেহারার দিকে মুখ করে নামায পড়া।
১৪. ধুলা-বালি মিশ্রিত হওয়ার ভয়ে কাপড়কে টেনে রাখা।
১৫. এরূপ একখানা কাপড় জড়িয়ে নামায পড়া যে, দুই হাত ভিতরে থাকে।
১৬. এরূপভাবে পাগড়ি বাঁধা যে, তা মস্তকের মধ্যস্থলে না থাকা।
১৭. নাক ও মুখ ঢেকে নামায পড়া।
১৮. বিনা ওজরে সজোরে শ্লেষ্মা বের করা।
১৯. স্বেচ্ছায় ঢেকুর তোলা।
২০. কোনো মানুষ বা জীব-জানোয়ারের ছবিযুক্ত কাপড় পরিধান করে নামায পড়া।
২১. মানুষ বা জীব-জানোয়ারের ছবি নামাযীর মাথার উপর, সিজদা উনার স্থানে, সামনে অথবা ডান ও বাম দিকে থাকলেও নামায মাকরূহ তাহরীমী হবে। উক্ত নামায দোহরায়ে পড়া ওয়াজিব হবে।
২২. পবিত্র কুরআন শরীফের মধ্যে যে তরতীব আছে, উহার বিপরীত ক্বিরাআত পড়া।
২৩. কোনো ওয়াজিব তরক করা।
২৪. ক্বিয়াম ব্যতীত অন্যস্থানে পবিত্র কুরআন শরীফ পাঠ করা।
২৫. রুকূতে গিয়ে ক্বিরাআত শেষ করা।
২৬. ইমামের পূর্বে রুকূ ও সিজদাতে যাওয়া এবং উনার পূর্বে মস্তক উঠানো।
২৭. পিরহান/কোর্তা কিংবা চাদর থাকা সত্ত্বেও শুধু পায়জামা কিংবা তহবন্দ পরিধান করে নামায পড়া।
২৮. তাড়াতাড়ি কাতারের পশ্চাতে তাকবীর পড়ে শামিল হয়ে পরে কাতারে দাখিল হওয়া।
২৯. জবরদস্তিভাবে কেড়ে নেয়া জমিতে কিংবা অন্যের শস্যপূর্ণ জমিতে অথবা কর্তন করা জমিতে নামায পড়া মাকরূহ তাহরীমী।
৩০. কবর সম্মুখে রেখে নামায পড়া; যদি মাঝখানে কোনো অন্তরাল বা দেয়াল না থাকে।
৩১. কাফিরদের মন্দিরে কিংবা গীর্জা ঘরে নামায পড়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিজাতীয় বিধর্মী তথা ইহুদী-নাছারাদেরকে অনুসরণ করা ইসলামী শরীয়তে হারাম-নাজায়িয
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৯তম পর্ব)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-২)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের ভালো কিছু দেখলে কাফিররা কখনই খুশি হয় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৩)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (২)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-১)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












