বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেব না: রিজভী

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৬:৫০ আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৭:১৬
এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেব না: রিজভী

বাংলাদেশকে ধ্বংস করা এবং দেশে ভয়ের পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টি করতে সীমান্তের ওপার থেকে নির্দেশনা আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষ প্রস্তুত রয়েছে।

এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মৎস্যজীবী দল, তাঁতি দল, জাসাস ও ওলামা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে রুহুল কবির রিজভী দাবি করেন, ভারতের পেট্রাপোল ও আগরতলায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বৈঠক করছেন, কীভাবে বাংলাদেশে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা চালানো যায়। বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর কিংবা সাধারণ মানুষের মধ্যে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে তারা আবারও ক্ষমতায় ফিরতে এবং দেশকে লুটপাটের জায়গায় পরিণত করতে চায়।

বিগত সরকারের সময়কার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে রিজভী বলেন, আগের শাসনামলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকের অর্থ লোপাট করে রাজকোষ শূন্য করা হয়েছে।

মেট্রোরেল, পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্পের নামে জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে অর্থ পাচার করা হয়েছে। মন্ত্রী ও নেতারা লন্ডন, দুবাই ও সিডনিসহ বিভিন্ন দেশে বাড়ি ও সম্পদ গড়েছেন।

জুলাই-আগস্টের আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধসহ অন্যদের হত্যার নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে দায়ী করেন রিজভী।

গত ১৫ বছরে নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণমাধ্যম ধ্বংস করা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ পুরোনো দখলদারত্ব ও রাজনীতি আর মেনে নেবে না।

প্রতিবেশী দেশ ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, আশ্রয় নেওয়া নেতাদের এমনভাবে মদদ দেওয়া উচিত নয়, যাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক নষ্ট হয়।

১৬ ডিসেম্বর ঢাকা দখলসংক্রান্ত পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের ইতিহাস রয়েছে। কোনো আধিপত্যবাদী হুমকি বা দিবাস্বপ্নের মুখে দেশের মানুষ চুপ করে বসে থাকবে না।

সমাবেশে বিএনপির চারটি অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতির কথা তুলে ধরে রিজভী বলেন, এই বিপুল উপস্থিতি প্রমাণ করে, দেশের মানুষ নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে জানে। পরে তিনি র‍্যালির উদ্বোধন ঘোষণা করেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানসহ বিএনপির চারটি অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

  1. Jamil Al Madani ✓সক্রিয় পাঠক
    নিয়মিত দৈনিক আল-ইহসান পড়ুন,
    আপনার ঈমান আাক্বিদাহ বিশুদ্ধ করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আবারো সয়াবিন তেলের দাম বাড়ল আবারো সয়াবিন তেলের দাম বাড়ল ২৬ মিনিট আগে যুক্তরাষ্ট্র পাশে না থাকলেও ইরানে হামলা চালাবে ইসরায়েল, নতুন যুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে না থাকলেও ইরানে হামলা চালাবে ইসরায়েল, নতুন যুদ্ধের শঙ্কা ১ ঘণ্টা আগে গণহত্যার রায় মানবে না মিয়ানমার গণহত্যার রায় মানবে না মিয়ানমার ১ ঘণ্টা আগে ‘ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না’ ‘ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না’ ১ ঘণ্টা আগে ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ১৩ ঘণ্টা আগে শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব… ১৩ ঘণ্টা আগে ২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির ২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির ১৩ ঘণ্টা আগে ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জ… ১৩ ঘণ্টা আগে ৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ নতুন করে শুল্ক আরোপ নিয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়ক… ১৩ ঘণ্টা আগে ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ ১৩ ঘণ্টা আগে আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছে বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়ার এম … ১৩ ঘণ্টা আগে ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর ১৩ ঘণ্টা আগে