ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৩৫)
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ফতওয়া বিভাগ
(২৫৫)
وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ.
অর্থ: আর যদি আপনি অর্থাৎ আপনার উম্মত পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনার উম্মতকে মহান আল্লাহ তায়ালা উনার পথ থেকে বিপথগামী করে দিবে। তারা শুধু জল্পনা-কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমানভিত্তিক কথা-বার্তা বলে থাকে। (পবিত্র সূরা আনয়াম শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৬)
বুঝাই যাচ্ছে যে, অধিকাংশ লোকই গোমরাহ বা পথভ্রষ্ট থাকবে আর অল্পসংখ্যক লোক হিদায়াত উনার উপর প্রতিষ্ঠিত থাকবেন। গোমরাহদের নিদর্শন হলো- দলীল বিহীনভাবে তারা জল্পনা, কল্পনা, অনুমান ও খেয়ালখুশি মতো চলবে। তারা নফসের পায়রবী করবে এবং অন্যকেও এ পথে চলতে আহবান করবে। নফ্স বা কুপ্রবৃত্তিকে ইত্তিবা করার নামই হলো ‘আত-তাকলীদু গাইরুশ শারয়ী তথা সম্মানিত শরীয়ত বহির্ভূত অনুসরণ’।
(২৫৬)
اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ.
অর্থ: তারা (মুশরিক, ইহুদী ও নাছারারা) মহান আল্লাহ তায়ালা উনাকে ছেড়ে তাদের বিদ্বান ও দরবেশ (সাধু)দেরকে এবং হযরত মাসীহ বিন র্মাইয়াম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনাকে রব হিসেবে গ্রহণ করেছে। অথচ তারা আদিষ্ট ছিলো একমাত্র ইলাহ মহান আল্লাহ তায়ালা উনার ইবাদত করার জন্য। তিনি ছাড়া অন্য কোন ইলাহ বা মা’বূদ নেই। তারা উনার সম্পর্কে যা শরীক সাব্যস্ত করে, তার থেকে তিনি পূত:পবিত্র। (পবিত্র সূরা তাওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩১)
মুশরিক, ইহুদী ও নাছারাদের খাছলত হলো- মহান আল্লাহ তায়ালা উনাকে ছেড়ে বান্দাদেরকে ইলাহ বা মা’বূদ মনে করা এবং তাদেরকে অনুসরণ করা। এটা হিদায়াতপ্রাপ্ত লোকদের বৈশিষ্ট্য নয়। মুশরিক, ইহুদী ও নাছারাদের এরকম অনুসরণই হলো- ‘আত-তাকলীদু গাইরুশ শারয়ী তথা সম্মানিত শরীয়ত উনার বহির্ভূত অনুসরণ’।
(২৫৭)
فَلَا تَكُ فِي مِرْيَةٍ مِمَّا يَعْبُدُ هَؤُلَاءِ مَا يَعْبُدُونَ إِلَّا كَمَا يَعْبُدُ آبَاؤُهُمْ مِنْ قَبْلُ وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنْقُوصٍ.
অর্থ: অতএব, তারা যে সবের উপাসনা করে সে ব্যাপারে তোমরা কোনরূপ ধোঁকায় পড়বে না। তাদের পূর্ববর্তী বাপ-দাদারা যেমন পূজা-উপাসনা করতো, এরাও তেমন করছে। আর নিশ্চয়ই আমি তাদের আযাবের ভাগ কিছুমাত্র কম না করেই পুরোপুরি দান করব। (পবিত্র সূরা হূদ আলাইহিস সালাম: পবিত্র আয়াত শরীফ ১০৯)
কাফির মুশরিক কর্তৃক বাপ-দাদাদের কুফরী ও শিরকীমূলক অনুসরণজাতীয় ধোঁকায় পড়তে নিষেধ করা হয়েছে। কারণ, এ অনুসরণ হলো- ‘আত-তাকলীদু গইরুশ শারয়ী তথা সম্মানিত শারীয়ত উনার বহির্ভূত অনুসরণ’।
(২৫৮)
وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا.
অর্থ: ঐ সমস্ত লোকদের ইতায়াত (আনুগত্য) কর না, (যার বদ আমলের দরুন) তার ক্বলবকে আমার যিকির থেকে গাফিল করে দিয়েছি। (আর আমার যিকির থেকে গাফিল হওয়ার কারণেই) সে নাফ্সের পায়রবী করে থাকে। আর তার কাজগুলো সম্মানিত শরীয়ত উনার খিলাফ। (পবিত্র সূরা কাহ্ফ শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৮)
এখানে ক্বলবে যিকির জারী নেই এমন ব্যক্তিকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। অতএব, দীল ইছলাহ নেই এমন ব্যক্তিদেরকে অনুসরণ করাই ‘আত-তাকলীদু গইরুশ শারয়ী তথা সম্মানিত শরীয়ত উনার বহির্ভূত অনুসরণ’।
(২৫৯)
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ.
অর্থ: আমি মানুষদেরকে পিতা-মাতা উনাদের সাথে উত্তম ব্যবহার করতে জোর নির্দেশ দিয়েছি। কিন্তু যদি তারা (পিতা-মাতা) তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জন্য জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতপর আমি তোমাদেরকে বলে দেবো, যা কিছু তোমরা করতে। (পবিত্র সূরা আনকাবূত শরীফ: পবিত্র আয়াত শরীফ ০৮) (মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (৫)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (৪)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৯)
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৭)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৬)
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৬)
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৫)
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফতওয়া: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৪)
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫৮)
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকারী, কটাক্ষকারী, অবমাননাকারীদেরকে শরঈ শাস্তি প্রদান করা ওয়াজিব
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৩)
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












