পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম (১৯)
প্রশ্ন: তৎকালীন সময়ে কিছু জুহালায়ে সূ তাদের বক্তবের মধ্যে একটি হাদীছ বর্ণনা করে বলে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গরুর গোস্ত কম কম খেতে বলেছেন। নাঊযুবিল্লাহ! তার উল্লেখিত হাদীছটি হলো: أَلْبَانُهَا شِفَاءٌ، وَسَمْنُهَا دَوَاءٌ، وَلُحُومُهَا دَاءٌ এখন প্রশ্ন হলো এ হাদীছটি কতটুকু ছহীহ, এবং তার উপর আমল করা যাবে কি-না?
উত্তর: মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের ফতওয়া অনুযায়ী এ হাদীছ মাওজূ’, মুনক্বাতি’, মাতরুক এবং মাকযুব বা জাল হাদীছ। কাজেই এ হাদীছের উপর আমল করা জায়িয নেই। তা নিয়ে নি¤েœ দলীলভিত্তিক আলোচনা করা হলো:
প্রথমে হাদীছটি লক্ষ করুন: আমরা জানি যে, গরুর গোস্ত হালাল এবং মহান আল্লাহ পাক উনার কালাম শরীফ অনুযায়ী তা খাওয়া উত্তম। অথচ এখানে বলা হয়েছে গরুর গোস্তে রোগ আছে-
عَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ وَسُمْنَانِهَا، وَإِيَّاكُمْ وَلُحُومَهَا؛ فَإِنَّ أَلْبَانَهَا وَسُمْنَانُهَا دَوَاءٌ وَشِفَاءٌ، وَلُحُومُهَا دَاءٌ.
অর্থ: “তোমরা গরুর দুধ ও তা থেকে বের হওয়া ঘি, মাখন খাও। তবে তার গোস্ত খাওয়া থেকে বিরত থাকবে। কেননা, দুধ ও ঘি মাখনে আছে ওষুধ ও শিফা। আর গোস্তে আছে রোগ। ” (মুসতাদরাকে হাকিম: ৪/৪৪৮, সিলসিলাতুছ ছহীহাহ: ১৫৩৩, ছহীহুল জামে’: ১২৩৩)
উল্লেখিত বর্ণনায় গরুর গোস্ত খেতে নিষেধ করা হয়েছে, অনুৎসাহিত করা হয়েছে। এখানে আরবী শব্দটা যদি লক্ষ করি - وَإِيَّاكُمْ وَلُحُومَهَا - গরুর গোস্ত খাওয়া থেকে বিরত থাকবে। অথচ গরুর গোস্ত খাওয়া নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ সুন্নত মুবারক এবং সেই সাথে সমস্ত সম্মানিত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরও সুন্নত মুবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ ও মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে বর্ণিত হালাল ও সর্বোত্তম খাদ্য সমূহের মধ্যে একটি। সুবহানাল্লাহ!
-মুস্তাজিবুর রহমান ওয়াক্বি।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।