মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পবিত্র কুরআন শরীফে বর্ণিত ‘লাইলাতুম মুবারকা’ই হচ্ছে পবিত্র শবে বরাত (১)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, রাত ১:০৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:১৬
পবিত্র কুরআন শরীফে বর্ণিত ‘লাইলাতুম মুবারকা’ই হচ্ছে পবিত্র শবে বরাত (১)

মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে আখেরী উম্মত তথা আমাদেরকে অসংখ্য, অগণিত নিয়ামত মুবারক হাদিয়া করেছেন। আর সেই অসংখ্য, অগণিত নিয়ামত মুবারক উনাদের মধ্যে বিশেষ একখানা নিয়ামত মুবারক হচ্ছেন- পবিত্র শা’বান শরীফ মাস উনার মধ্যরাত্রি মুবারক যা আমাদের এই অঞ্চলে পবিত্র শবে বরাত নামেই মশহূর। যাকে পবিত্র কুরআন শরীফে ‘লাইলাতুম মুবারকাহ’ এবং পবিত্র হাদীছ শরীফে ‘লাইলাতুন নিছফে মিন শা’বান’ বলে নামকরণ করা হয়েছে। আমাদের এই অঞ্চলে এই রাত্রি মুবারক ‘শবে বরাত’ হিসেবে মশহূর হওয়ার কারণ হচ্ছে, এই এলাকায় একসময় ফার্সী ভাষার প্রচলন ছিলো। তাই খোদা, নামায, রোযা, পানি ইত্যাদির ন্যায় আখেরী চাহার শোম্বাহ, শবে মি’রাজ, শবে বরাত, শবে ক্বদর, ফাতিহায়ে ইয়াযদহম ইত্যাদি শব্দের প্রচলন হয়েছে। এই শব্দগুলো আরবী নয় তবে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফে এই বিষয় সমূহের অস্তিত্ব নেই এরূপ বলা চরম জিহালতী ও হটকারিতার শামিল। কারণ সত্ত্বাগতভাবে এই বিষয়গুলো পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফে বিদ্যমান রয়েছে। তাই এরূপ শব্দ ব্যবহার করা শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই।
অবশ্য কিছু নামধারী আলিম নামের জাহিলদের আবির্ভাব হয়েছে, যারা পবিত্র হাদীছ শরীফে শবে বরাতের বর্ণনা রয়েছে এটা স্বীকার করলেও পবিত্র কুরআন শরীফে শবে বরাত রয়েছে এটা অস্বীকার করছে।
বক্ষমান প্রবন্ধে পবিত্র কুরআন শরীফেই শবে বরাতের বর্ণনা রয়েছে এ বিষয়ে দলীলভিত্তিক বিস্তারিত আলোচনা করা হবে। ইনশাআল্লাহ!

পবিত্র কুরআন শরীফে শবে বরাতের অস্তিত্ব:
পবিত্র কুরআন শরীফে শবে বরাতের অস্তিত্ব রয়েছে এটাই সত্য ও প্রমাণিত বিষয়। তবে এখানে যেই মতভেদটা সৃষ্টি হয়েছে তার কারণ হলো, পবিত্র কুরআন শরীফ উনার কয়েকখানা পবিত্র আয়াত শরীফ উনার অর্থ সঠিকভাবে না বুঝা। পবিত্র সূরা দুখান শরীফ উনার ৩ নং পবিত্র আয়াত শরীফে বলা হয়েছে, পবিত্র লাইলাতুম মুবারকায় পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছে। পবিত্র সূরা বাক্বারাহ শরীফ উনার ১৮৫ নং পবিত্র আয়াত শরীফে বলা হয়েছে, পবিত্র রমাদ্বান শরীফে পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছে। পবিত্র সূরা ক্বদর শরীফ উনার ১ নং পবিত্র আয়াত শরীফে বলা হয়েছে, পবিত্র শবে ক্বদরে পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছে। পবিত্র সূরা বাক্বারাহ শরীফ আর পবিত্র সূরা ক্বদর শরীফ উনাদের মাঝে কোনো মতানৈক্য নেই। কারণ পবিত্র শবে ক্বদর পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার মধ্যেই রয়েছে। তবে পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাহ দ্বারা কেউ কেউ পবিত্র শবে বরাত উদ্দেশ্য নেন আবার কেউ কেউ পবিত্র শবে ক্বদর উদ্দেশ্য নেন। আর মতভেদটা শুরু হয়েছে এখান থেকেই। উপরোক্ত বিষয়টা সঠিকভাবে বুঝলে পবিত্র কুরআন শরীফে শবে বরাত রয়েছে সেটা বুঝতে সহজ হবে।
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি সমস্ত মতভেদের মূলোৎপাটন করে ইরশাদ মুবারক করেন, পবিত্র কুরআন শরীফ নাযিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে পবিত্র শবে বরাতে। আর পবিত্র শবে ক্বদরে লাওহে মাহফূয থেকে প্রথম আসমানে বাইতুল ইয্যত শরীফ নামক একটি হুজরা শরীফ আছে সেখানে একত্রে পুরো পবিত্র কুরআন শরীফ নাযিল করা হয়েছে। এরপর মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূর রবীউল আউওয়াল শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফে (১২ই রবীউল আউওয়াল শরীফে) ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ অর্থাৎ সোমবার প্রথম সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন শরীফ নাযিল হওয়া শুরু হন। এরপর দীর্ঘ ২৩ বছরে পুরো পবিত্র কুরআন শরীফ নাযিল হন। সুবহানাল্লাহ!
নিম্নে এ বিষয়ে দলীলভিত্তিক আলোচনা পেশ করা হলো:
প্রত্যেকটা কাজের ২টা ধাপ থাকে প্রথমে সেই কাজের সিদ্ধান্ত নেয়া হয়। দ্বিতীয় ধাপে কাজটা করা হয়। আর মহান আল্লাহ পাক তিনি প্রত্যেক কাজের সিদ্ধান্ত নেন পবিত্র শবে বরাতে। যেটা পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত ‘লাইলাতুম মুবারকাহ’ আর পবিত্র হাদীছ শরীফে যাকে ‘লাইলাতুন নিছফি মিন শা’বান’ বা পবিত্র শা’বান শরীফ মাস উনার মধ্যরাত বলা হয়েছে। যা আমাদের এই অঞ্চলে পবিত্র শবে বরাত নামে মশহূর। আর এটা বাস্তবায়ন হয় পবিত্র শবে ক্বদরে। এ কারণেই পবিত্র শবে বরাতকে বলা হয়, لَيْلَةُ التَّجْوِيْزِ )লাইলাতুত তাজউয়ীয( বা ফায়ছালার রাত্রি। আর পবিত্র শবে ক্বদরকে বলা হয়, لَيْلَةُ التَّنْفِيْذِ (লাইলাতুত তানফীয) বা সিদ্ধান্ত বাস্তবায়নের রাত্রি। সুবহানাল্লাহ!

-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১২ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে