মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পবিত্র কুরআন শরীফে বর্ণিত ‘লাইলাতুম মুবারকা’ই হচ্ছে পবিত্র শবে বরাত (৩)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ৬:০৩ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১১:০০
পবিত্র কুরআন শরীফে বর্ণিত ‘লাইলাতুম মুবারকা’ই হচ্ছে পবিত্র শবে বরাত (৩)

পবিত্র শবে ক্বদরে পবিত্র কুরআন শরীফ কোথায় নাযিল করা হয়েছে?
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, পবিত্র শবে ক্বদরে পবিত্র কুরআন শরীফ নাযিল করা হয়েছে। তবে কতটুকু, কোথায়, কিভাবে নাযিল করা হয়েছে সেটা সুস্পষ্ট বলা হয়নি। মূলত পবিত্র শবে ক্বদরে লাওহে মাহফূয থেকে প্রথম আসমানে বাইতুল ইয্যত নামক একটি হুজরা শরীফ রয়েছে সেখানে পুরো পবিত্র কুরআন শরীফ একত্রে নাযিল করা হয়েছে।
এ প্রসঙ্গে রঈসুল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
اَنْزَلَ اللهُ الْقُرْاٰنَ اِلَى السَّمَاءِ الدُّنْيَا فِىْ لَيْلَةِ الْقَدْرِ فَكَانَ اللهُ اِذَا اَرَادَ اَنْ يُّوْحِىَ مِنْهُ شَيْئًا اَوْحَاهُ فَهُوَ قَوْلُه {اِنَّا اَنْزَلْنَاهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ}
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি পবিত্র শবে ক্বদরে দুনিয়ার আসমানে পবিত্র কুরআন শরীফ নাযিল করেন। এরপর যখন মহান আল্লাহ পাক তিনি সেখান থেকে কোনো ওহী মুবারক করার ইচ্ছা মুবারক করেছেন তখন ওহী মুবারক করেছেন। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমি পবিত্র শবে ক্বদরে পবিত্র কুরআন শরীফ নাযিল করেছি’। ” সুবহানাল্লাহ! (তাফসীরে ত্ববারী ৩/১৯০)
কিতাবে আরো বর্ণিত রয়েছে-
وَلَا خِلَافَ اَنَّ الْقُرْاٰنَ اَنْزَلَ مِنَ اللَّوْحِ الْمَحْفُوْظِ لَيْلَةَ الْقَدْرِ عَلٰى مَا بَيْنَاهُ جُمْلَةً وَاحِدَةً فَوَضَعَ فِىْ بَيْتِ الْعِزَّةِ فِىْ سَمَاءِ الدُّنْيَا ثُمَّ كَانَ حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ يَنْزِلُ بِهِ نَجْمًا نَجْمًا فِى الْاَوَامِرِ وَالنَّوَاهِىِّ وَالْاَسْبَابِ وَذٰلِكَ فِىْ عِشْرِيْنَ سَنَةً وَقَالَ حَضْرَتْ اِبْنُ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنْزَلَ الْقُرْاٰنَ مِنَ اللَّوْحِ الْمَحْفُوْظِ جُمْلَةً وَاحِدَةً اِلَى الْكُتُبَةِ فِىْ سَمَاءِ الدُّنْيَا ثُمَّ نَزَلَ بِهِ حَضْرَتْ جِبْرِيْلُ عَلِيْهِ السَّلَامُ نُجُوْمًا
অর্থ: আর এ বিষয়ে কোনো মতপার্থক্য নেই যে, পবিত্র কুরআন শরীফ সম্মানিত লাওহে মাহফূয থেকে একসাথে নাযিল হয়েছেন। অতঃপর প্রথম আসমানে অবস্থিত পবিত্র বাইতুল ইয্যত নামক হুজরা শরীফে রাখা হয়েছে। এরপর (মহান আল্লাহ পাক উনার সম্মানিত নির্দেশ মুবারক অনুযায়ী) হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি সেখান থেকে ভাগে ভাগে আদেশ, নিষেধ এবং বিভিন্ন বিষয় সম্পর্কে নাযিল করেছেন। পবিত্র কুরআন শরীফ দীর্ঘ ২০ বছর ধরে অর্থাৎ ২৩ বছরে নাযিল হয়েছেন। হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন, পবিত্র শবে ক্বদরে লাওহে মাহফূয থেকে দুনিয়ার আসমানে একসাথে পুরো পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছেন। এরপর মহান আল্লাহ পাক উনার ইচ্ছা মুবারক অনুযায়ী হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি সেখান থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট ভাগে ভাগে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ! (তাফসীরে কুরতুবী ২/২৯৭)
বুঝা গেলো, পবিত্র শবে ক্বদরে পবিত্র কুরআন শরীফ নাযিল হওয়ার মর্মার্থ হচ্ছে- সম্মানিত লাওহে মাহফূয থেকে দুনিয়ার আসমানে অবস্থিত ‘বাইতুল ইয্যত শরীফ’ নামক হুজরা শরীফে পুরো পবিত্র কুরআন শরীফ একত্রে নাযিল করা হয়েছে।

পবিত্র কুরআন শরীফে বর্ণিতاَنْزَلَ ও نَزَّلَ শব্দদয় উনাদের পার্থক্য:
পবিত্র কুরআন শরীফ নাযিল হওয়ার বিষয়টা বুঝার জন্য পবিত্র কুরআন শরীফে বর্ণিতاَنْزَلَ ও نَزَّلَ শব্দদয় উনাদের পার্থক্য বুঝা অত্যন্ত জরুরী। এই দুইখানা শব্দ মুবারক উনাদের পার্থক্য না বুঝার কারণে অনেকেই বিভ্রান্তি ছড়ায়। তাই নিম্নে বিষয়টা আলোচনা করা হলো:
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে যেসব স্থানে اَنْزَلَ শব্দ এসেছেন সেসব স্থানে অর্থ হবে একত্রে নাযিল করা হয়েছে। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّا اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ
অর্থ: নিশ্চয়ই আমি পবিত্র শবে ক্বদরে পবিত্র কুরআন শরীফ (একসাথে) নাযিল করেছি। (পবিত্র সূরা ক্বদর শরীফ: পবিত্র আয়াত শরীফ ১)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
شَهْرُ رَمَضَانَ الَّذِىْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ
অর্থ: “পবিত্র রমাদ্বান শরীফ হলেন সেই সম্মানিত মাস, যেই সম্মানিত মাস মুবারকে পবিত্র কুরআন শরীফ (একসাথে) নাযিল করা হয়েছে। ” (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৮৫)
আর যেসব স্থানে نَزَّلَ শব্দ এসেছেন সেখানে অর্থ হবে ধাপে ধাপে নাযিল করা হয়েছে। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَه لَحٰفِظُونَ
অর্থ: “নিশ্চয়ই আমি পবিত্র কুরআন শরীফ (ধাপে ধাপে বা পর্যায়ক্রমে) নাযিল করেছি এবং আমি নিজেই উনার হিফাযতকারী। ” (পবিত্র সূরা হিজর শরীফ: পবিত্র আয়াত শরীফ ৯)
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি ২৩ বছরে ধাপে ধাপে পবিত্র কুরআন শরীফ নাযিল করেছেন এবং তিনিই এই পবিত্র কুরআন শরীফ উনার হিফাযতকারী। সুবহানাল্লাহ!
এই দুই শব্দদ্বয় উনাদের পার্থক্য সম্পর্কে হযরত ইমাম ফখরুদ্দীন রাযী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
اَنَّ التَّنْزِيْلَ مُخْتَصٌّ بِالنُّزُوْلِ عَلٰى سَبِيْلِ التَّدْرِيْجِ وَالْاِنْزَالُ مُخْتَصٌّ بِمَا يَكُوْنُ النُّزُوْلُ فِيْهِ دُفْعَةً وَاحِدَةً وَلِهٰذَا قَالَ اللهُ تَعَالٰى {نَزَّلَ عَلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرٰةَ وَالْإِنْجِيْلَ} [آل عمران: ৩] اِذَا ثَبَتَ هٰذَا فَنَقُوْلُ لَمَّا كَانَ الْمُرَادُ هَاهُنَا مِنْ قَوْلِهِ تَعَالٰى {شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ} [البقرة: ১৮৫] اُنْزِلَ مِنَ اللَّوْحِ الْمَحْفُوْظِ اِلَى السَّمَاءِ الدُّنْيَا
অর্থ: “নিশ্চয়ই اَلتَّنْزِيْلُ (আত তানযীল) শব্দ মুবারক পর্যায়ক্রমে নাযিল হওয়ার সাথে নির্দিষ্ট। আর اَلْاِنْزَالُ (আল ইনযাল) শব্দ মুবারক যা একসাথে নাযিল হয় তার জন্য নির্দিষ্ট। আর একারণেই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘তিনি আপনার প্রতি সত্যসহ পবিত্র কিতাব মুবারক নাযিল করেছেন। আপনার নিকট যা আছে তার সত্যায়নকারী হিসেবে। আর তিনি (এর পূর্বে) পবিত্র তাওরাত শরীফ ও ইঞ্জীল শরীফও নাযিল করেছেন। ’ এটা যখন প্রমাণিত হলো। অতঃপর আমি বলবো, (কেউ যদি প্রশ্ন করে) মহান আল্লাহ পাক উনার কালাম মুবারক ‘আমি পবিত্র মাহে রমাদ্বান শরীফে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ নাযিল করেছি। ’ এই পবিত্র আয়াত শরীফ উনার মর্মার্থ কি? এর জবাব হচ্ছে, (পবিত্র মাহে রমাদ্বান শরীফে) সম্মানিত লাওহে মাহফূয থেকে দুনিয়ার আসমানে পবিত্র কুরআন শরীফ নাযিল করা হয়েছে। ” সুবহানাল্লাহ! (তাফসীরে রাযী ৫/২৫৪)

-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৩ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে