দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (২৯)
পবিত্র ঈমান রক্ষায় সাইয়্যিদুনা হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার অবর্ণনীয় যুলুম-নির্যাতন শিকার
পূর্ব প্রকাশিতের পর
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯২ শামসী সন , ১৩ জুলাই, ২০২৪ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ:
অবশেষে হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাঙ্খিত আশা পূরণের সময় হলেন। আইয়্যামে জাহিলিয়্যাতের অন্ধকার দূর হয়ে আলোকিত হলেন কায়িনাত। তিনি জানতে পারলেন যে, বনূ হাশিম গোত্র থেকে আখেরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আবির্ভূত হয়েছেন। যিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার দাওয়াত দিচ্ছেন। যে বিষয়টিই তিনি এতোদিন ধরে কামনা করছিলেন। মহান আল্লাহ পাক তিনি হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার অন্তর মুবারক সম্মানিত ঈমান উনার জন্য প্রশস্ত করে দিলেন। অতঃপর তিনি কাল বিলম্ব না করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে হাযির হলেন। উনার কথা মুবারক শুনে মুগ্ধ হলেন। সাথে সাথে দুই হাত মুবারক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে বাড়িয়ে দিয়ে উনার মহাসম্মানিত নূরুল মাগফিরাত মুবারকে নিজের হাত মুবারক রেখে পাঠ করলেন-
أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللهُ وَ أَشْهَدُ أَنَّ مُحّمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোন ইলাহ নেই এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ’
আর এভাবেই তিনি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করলেন। শামিল হলেন প্রথম সারির হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কাতারে। রচিত হলো এক অন্য ইতিহাস। সুবহানাল্লাহ!
মর্মান্তিক নির্যাতনের শিকার হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু:
হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জীবনে শুরু হলো নতুন অধ্যায়। যুলুম-নির্যাতনের অধ্যায়। শুরু হলো সম্মানিত ঈমান, ছবর আর মুহব্বতের কঠিনতম পরীক্ষা।
তিনি ছিলেন প্রথম প্রকাশ্যে সম্মানিত ঈমান প্রকাশকারী। ফলে এতোদিন যিনি যাদের কাছে ছিলেন প্রিয়, দক্ষ, সত্যবাদী, আমানতদার। সবাই যাঁকে অনেক বেশি মুহব্বত করতো। আজ তাদের সবার কাছে ঘৃনিত ব্যক্তিত্বে পরিণত হলেন তিনি। কি কারণ? কারণ একটাই তিনি সম্মানিত ইসলাম গ্রহণ করেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ঈমান মুবারক এনেছেন। এটাই একমাত্র কারণ।
ফলে উনার উপর নেমে এলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক, লোমহর্ষক ও বর্বরোচিত নির্যাতন। যার কিছু নমুনা নিম্নে তুলে ধরা হলো-
‘আমি ধর্ম ত্যাগ করিনি। বরং আমি সম্মানিত ঈমান এনেছি:
হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সম্মানিত ইসলাম গ্রহণের কথা শুনে যালিম উম্মে আনমার সে রেগে অগ্নিশর্মা হয়ে গেল। আপন ভাই সিবা‘ বিন আব্দুল উয্যাকে পাঠালো উনার কাছে। সিবা’ স্বগোত্রীয় একদল যুবক ও তরুণকে সাথে নিয়ে উনার নিকটে আসলো। হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তখন নিত্য দিনের মতো দোকানে নিজ কাজে ব্যস্ত ছিলেন। সিবা’ উনার দিকে এগিয়ে বললো, ‘আপনার ব্যাপারে আমাদের নিকট একটি সংবাদ পৌঁছেছে। আমরা সেটি বিশ্বাস করিনি। হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, কি খবর? সে বললো, ‘আপনি নাকি ধর্ম ত্যাগ করেছেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারী হয়েছেন’? হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নির্দ্বিধায় জবাব দিলেন-
مَا صَبَأْتُ وَاِنَّمَا اٰمَنْتُ بِاللهِ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ وَنَبَذْتُ أَصْنَامَكُمْ وَشَهِدْتُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُوْلُهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
‘আমি ধর্ম ত্যাগ করিনি। বরং আমি সম্মানিত ঈমান এনেছি মহান আল্লাহ পাক উনার প্রতি, যিনি একক, উনার কোন শরীক নেই। আর আমি তোমাদের মূর্তিগুলিকে পরিত্যাগ করেছি। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ’ এই জবাব শুনার সাথে সাথে যালিম সিবা’ ও তার সাথীরা উনার উপর ঝাঁপিয়ে পড়ে। সকলে মিলে উনার উপর কঠিন নির্যাতন চালায়। একপর্যায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন তারা তাদের পা দিয়ে উনাকে মাড়াতে শুরু করে। এভাবে এই যালিম কাফিররা উনাকে রক্তাক্ত করে ফেলে চলে যায়। নাঊযুবিল্লাহ! (ছুওয়ারুম মিন হায়াতিছ ছাহাবা)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাই হচ্ছে পবিত্র শবে বরাত; যে রাত্রি মুবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়সমূহের ফায়ছালা করা হয় (৬)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৭)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১২)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শরীয়ত বিরোধী কাজ দেখলেই বাধা দেয়া ঈমানের আলামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {১}
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












