পবিত্র ইলমে ফিক্বাহ ও পবিত্র ইলমে তাছাওউফ উনাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
পবিত্র ইবাদতে যাহিরাহ ও পবিত্র ইবাদতে বাতিনাহ উভয়টি সঠিক ও পরিপূর্ণভাবে পালন করার জন্য পবিত্র ইলম অর্জন করা ফরয।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلٰى كُلِّ مُسْلِمٍ.
অর্থ : হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা উনাদের জন্য পবিত্র ইলম অর্জন করা ফরয। (মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, বায়হাক্বী শরীফ, মিশকাত শরীফ, মাছাবীহুস সুন্নাহ শরীফ)
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, পবিত্র ইবাদত যেহেতু দু’প্রকার অর্থাৎ পবিত্র ইবাদতে যাহিরাহ ও পবিত্র ইবাদতে বাতিনাহ সেহেতু তৎসম্পর্কিত পবিত্র ইলমও দু’প্রকার- পবিত্র ইলমে যাহির ও পবিত্র ইলমে বাতিন তথা পবিত্র ইলমে ফিক্বাহ ও পবিত্র ইলমে তাছাওউফ।
পবিত্র ইলমে ফিক্বাহ হাছিল করার মাধ্যমে বান্দা সঠিক ও পরিপূর্ণভাবে পবিত্র ইবাদতে যাহিরাহ অর্থাৎ নামায, রোযা, হজ্জ, যাকাত, মুয়ামালাত, মুয়াশারাত, আক্বাইদ ইত্যাদি বাহ্যিক ইবাদতসমূহ পালন করতে পারবে।
আর পবিত্র ইলমে তাছাওউফ হাছিল করার মাধ্যমে বান্দা ইবাদতে বাতিনাহ অর্থাৎ নিজ অন্তরসমূহকে ইবাদতে যাহিরাহ বিনষ্টকারী কুস্বভাব বা বদ খাছলত থেকে বেঁচে ইখলাছের সাথে ইবাদতে যাহিরাহ পালন করে মহান খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাক্বীক্বী মা’রিফাত ও মুহব্বত মুবারক হাছিল করতে পারবে।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ الْـحَسَنِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قَالَ اَلْعِلْمُ عِلْمَانِ فَعِلْمٌ فِى اْلقَلْبِ فَذَاكَ الْعِلْمُ النَّافِعُ وَعِلْمٌ عَلَى اللِّسَانِ فَذَالِكَ حُجَةُ اللهِ عَزَّ وَجَلَّ عَلٰى اِبْنِ اٰدَمَ.
অর্থ : হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, পবিত্র ইলম দু’প্রকার। একটি হচ্ছে ক্বলবী ইলম মুবারক অর্থাৎ পবিত্র ইলমে তাছাওউফ আর এটাই মূলত উপকারী ইলম। অপরটি হচ্ছে যবানী ইলম মুবারক অর্থাৎ পবিত্র ইলমে ফিক্বাহ, যা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে বান্দা উনাদের জন্য দলীল। (দারিমী শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, আশয়াতুল লুময়াত শরীফ, লুময়াত শরীফ)
মিশকাত শরীফ উনার বিখ্যাত ব্যাখ্যাকার রঈসুল মুহাদ্দিছীন হযরত মুল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি তিনি “মিরকাত শরীফ” উনার মধ্যে উল্লেখ করেন, মালিকী মাযহাব উনার ইমাম, ইমামুল আইম্মাহ হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
مَنْ تَفَقَّهَ وَلَـمْ يَتَصَوَّفْ فَقَدْ تَفَسَّقَ وَمَنْ تَصَوَّفَ وَلَـْم يَتَفَقَّهْ فَقَدْ تَزَنْدَقَ وَمَنْ جَـمَعَ بَيْنَهُمَا فَقَدْ تَـحَقَّقَ
অর্থ : যে ব্যক্তি পবিত্র ইলমে ফিক্বাহ শিক্ষা করলো অথচ পবিত্র ইলমে তাছাওউফ শিক্ষা করলো না, সে ব্যক্তি ফাসিক। আর যে ব্যক্তি পবিত্র ইলমে তাছাওউফ শিক্ষা করলো অথচ পবিত্র ইলমে ফিক্বাহ শিক্ষা করলো না, সে যিন্দিক (কাফির)। আর যে ব্যক্তি উভয়টাই অর্জন করলো, সে ব্যক্তি মুহাক্কিক।
উপরোক্ত আলোচনা দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হলো যে, পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হলে বা মু’মিনে কামিল হওয়ার জন্য পবিত্র দ্বীন ইসলাম উনার সম্পর্কিত দু’প্রকার ইলম মুবারক অর্থাৎ পবিত্র ইলমে ফিক্বাহ ও পবিত্র ইলমে তাছাওউফ শিক্ষা করা ফরযে আইন।
আরও পড়ুন
সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব:
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে
হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক…
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব:
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১)
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯)
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮)
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭)
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬)
৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর…
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।