পদ্মায় দ্বিতীয় সেতুর অপেক্ষায় কোটি মানুষ
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট। স্বাধীনতার পর থেকে ঢাকার সঙ্গে যোগাযোগে পদ্মার বুকে স্টিমার, লঞ্চ আর ফেরি এ অঞ্চলের মানুষের একমাত্র ভরসা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাশাপাশি মানিকগঞ্জের মানুষও আশায় ছিলেন দৌলতদিয়া-পাটুরিয়ায় হবে প্রথম পদ্মা সেতু। কিন্তু মাওয়া-জাজিরায় পদ্মা সেতু হওয়ায় তাদের সেই স্বপ্ন ভেঙে যায়। এরপর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের গুরুত্ব কমিয়ে দেয় বিগত সরকার। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ অঞ্চলের মানুষের মধ্যে আবারও আশা জেগে উঠেছে।
সেতু বিভাগের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৩২ সালের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়ায় সেতু নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। প্রায় ৪.৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি জাতীয় মহাসড়ক এন৫ ও এন৭ এর সঙ্গে সংযোগ স্থাপন করবে। সরকারের মাস্টারপ্ল্যানে উৎসবের আমেজ শুরু হয়েছে দুই পদ্মার তীরে।
রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ইমাম-উল করিম জকি বলেন, অপার অর্থনৈতিক উন্নয়নের হাতছানি দিচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু। এ সেতু নির্মিত হলে অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারিত হবে। বিশেষ করে মোংলা বন্দর এবং বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজতর করবে।
দ্বিতীয় পদ্মা সেতু সম্পর্কে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর তিনটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। যার মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ২০৩২ সালের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া সংযোগ সম্পন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)