পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল
, ১৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কেবল কয়েকটি ধারা নয়, পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন রিট মামলার বাদীপক্ষ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া ওই রায়ের ফলে তত্ত¦াবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়। তাতে আংশিক দাবি পূরণ হলেও এখন পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চাইছেন তারা।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী শরীফ ভূঁইয়া গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টে এ আপিল দায়ের করেন।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করে হাই কোর্ট।
রিটকারীর আবেদন অনুযায়ী, পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল না করায় এ আপিল করা হয়েছে।
আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, রিটে আমরা পুরো সংশোধনী বাতিল চেয়েছিলাম। কিন্তু হাই কোর্ট আংশিক বাতিল করায় কিছু সমস্যা হয়েছে। তত্ত¦াবধায়কের কিছু সমস্যা হয়েছে; এটা সম্পূর্ণভাবে ‘ফাংশনাল’ হয়নি।
তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীতে প্রধান উপদেষ্টার শপথের বিধান বাতিল করা হয়েছিল। কিন্তু হাই কোর্টের রায়ে সেটা ফিরে আসেনি।
রিট আবেদনকারী বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনীতে আইনগত ও পদ্ধতিগত ত্রুটি থাকায় পুরো সংশোধনী বাতিল চেয়ে আপিল করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাকরির সংকটে বাড়ছে যুক্তরাজ্যজুড়ে উদ্বেগ, বেকারত্ব ১১ বছরের সর্বোচ্চ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শরীয়তপুরে ৫০ ফুট এলাকায় মাটিতে উত্তাপ, খুঁড়ে দেখা মিললো ধোঁয়া
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুই দিনে মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হবে বর্ষা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ৫০, আটক ৯ পাচারকারী
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্রিটিশ আমলের সীমানা পিলার উদ্ধার, গ্রেপ্তার ৪
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতিজার দা’য়ের কোপে চাচা খুন
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেয়ার নির্দেশ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে -ব্রিটিশ প্রধানমন্ত্রী
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বিগত সরকারের অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে’
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)