পছন্দের ডায়েট কোক খাওয়ার অনুমতি মেলেনি আমির হোসেন আমুর
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কারাবন্দি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু পছন্দ করেন ডায়েট কোক খেতে; তাকে এই পানীয়টিসহ স্যান্ডউইচ ও পানি খাওয়ানোর অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন তার আইনজীবী। তবে অনুমতি মেলেনি।
সরকার পতনের দিন যাত্রাবাড়ীতে এক শ্রমিক হত্যা মামলায় আমুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার মহানগর হাকিম আরিফুর এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই শাখাওয়াত হোসেন আমুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন গত ২৮ অগাস্ট। আদালত আসামির উপস্থিতিতে এদিন শুনানির জন্য দিন ঠিক করেছিলেন।
শুনানিতে হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করা হয় সাবেক এই মন্ত্রীকে। পরে অবশ্য এসব খুলেও ফেলা হয়। এছাড়া বয়স ও অসুস্থ বিবেচনায় বসার জন্য টুল দেওয়া হয় আমুকে।
গ্রেপ্তার দেখানোর শুনানিতে তার আইনজীবী মহসিন রেজা আমুকে খাবার খাওয়ানোর অনুমতি চান।
আইনজীবী রেজা বলেন, তিনি (আমির হোসেন আমু) অসুস্থ। আধা ঘন্টা পর পর তাকে খাবার খেতে হয়।
এ সময় স্যান্ডউইচ, পানি খাওয়ানোর অনুমতি প্রার্থনা করেন এই আইনজীবী।
তখন প্রসিকিউশনের ইন্সপেক্টর জাহিদ আদালতকে বলেন, টেস্টিংয়ের একটা বিষয় থাকে।
পরে আদালত খাবার খাওয়ানোর আবেদন নামঞ্জুর করে দেয়।
আদালত থেকে বের হয়ে আমুর আইনজীবী রেজা সাংবাদিকদের বলেন, আমু সাহেব অসুস্থ, বয়স্ক ব্যক্তি। চিকিৎসকের নির্দেশনা আছে আধা ঘন্টা পর পর খাবার খাওয়ানোর। আজ স্যান্ডউইচ, ডায়েট কোক খাওয়ানোর আবেদন করেছিলাম। উনি এগুলো খান। আজ সাতজন ছিলেন। এজন্য সাতটা ডায়েট কোক, স্যান্ডউইচ, পানি নিয়েছিলাম।
এর আগেও আদালত তাকে খাওয়ার পারমিশন দিয়েছিল। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে বলে খাবার টেস্টিংয়ের একটা ব্যাপার আছে। আজ আদালত পারমিশন দেননি।
তার আইনজীবী এ সময় বলেন, আমির হোসেন আমুর ডায়েট কোক খেতে পছন্দ করেন।
আমুর আরেক আইনজীবী মহিমা বাঁধন বলেন, উনার (আমির হোসেন আমু) বয়স ৮০ বছরের ঊর্দ্ধে। এ বয়সে যত ধরনের রোগ থাকার কথা সবই উনার আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












