বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি:
নোয়াখালীতে এখনো সাড়ে ১১ লাখ মানুষ পানিবন্দি
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ রবি , ১৩৯২ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ৩১ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নোয়াখালীর চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার দুই লাখ ২৬ হাজার পরিবারের সাড়ে ১১ লাখ মানুষ এখনো পানিবন্দি অবস্থায় আছে। এসব এলাকায় ৩৪৯টি আশ্রয়কেন্দ্রে সাড়ে ৩৫ হাজার মানুষ আশ্রিত হয়ে আছে।
গত জুমুয়াবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসন সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান বলেন, জেলার ৮ উপজেলার সাত পৌরসভার ও ৮৭টি ইউনিয়ন বন্যায় আক্রান্ত হয়েছে। বর্তমানে চার উপজেলার ৪৮টি ইউনিয়নের দুই লাখ ২৬ হাজার ১৫ পরিবারের ১১ লাখ ৫৫ হাজার ৩০০ জন এখনো পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এদিকে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। গত জুমুয়াবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়। এতে নতুন করে দুর্ভোগের মধ্যে পড়েছেন আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফেরা মানুষগুলো। তাঁদের অনেকেই এরই মধ্যে আবার আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছেন বলে জানা গেছে। নতুন বৃষ্টিপাতের ফলে যেসব সড়ক ও বাড়িঘর থেকে পানি সরে গেছে, সেগুলোর বেশির ভাগই আবার ডুবে গেছে। ডুবে গেছে জেলা শহর মাইজদীর বেশির ভাগ সড়কও।
জেলার বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে টানা ৯ দিন তেমন বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। যদিও বন্যায় আক্রান্ত আটটি উপজেলার অধিকাংশ নিচু এলাকা হাঁটুসমান পানিতে ডুবে ছিল। এরই মধ্যে গতকাল জুমুয়াবার দুপুরের পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। বাসিন্দারা জানান, সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়ে। জুমুয়াবার রাতের বেশির ভাগ সময় এবং আজ সারা দিন বৃষ্টি অব্যাহত ছিল। ফলে বন্যার্ত মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। যারা পানি কমে আসায় আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে গেছেন, তারা পড়েছেন সীমাহীন কষ্ট ও ভোগান্তিতে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান বলেন, নতুন করে বৃষ্টিপাত হওয়ায় জেলায় বন্যা পরিস্থিতির আবার অবনতি হয়েছে। পানি কমার কারণে যারা এরই মধ্যে বাড়ি ফিরে গেছেন, তারা নতুন করে সংকটে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে যারা পুনরায় আশ্রয়কেন্দ্রে আসতে চান, তাদের আসার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে তিন হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)