‘নোট অব ডিসেন্ট’ বাদ দেয়ায় বদলে গেছে রাজনীতি
‘জুলাই জাতীয় সনদ’-এর চূড়ান্ত প্রস্তাব ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে সনদের একাধিক প্রস্তাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘নোট অব ডিসেন্ট’ দিলেও কমিশনের বাস্তবায়নের সুপারিশে তা অন্তর্ভুক্ত করা হয়নি। সনদের চূড়ান্ত সংস্করণে তা অন্তর্ভুক্ত না হওয়ায় একে ‘রাজনৈতিক প্রতারণা’ হিসেবে দেখছে বিএনপি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে, ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিলে তারা সনদে স্বাক্ষর করবে।
কমিশনের জমা দেয়া সুপারিশকেও ইতিবাচকভাবে দেখছে জামাত ও এনসিপি। ফলে এই দুই বিপরীতমুখী অবস্থানই জুলাই সনদকে ঘিরে ঐকমত্যের বদলে অনৈক্যের ইঙ্গিত দিচ্ছে। এই বিতর্ক কেবল সনদের ভবিষ্যৎকেই প্রভাবিত করছে না, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকেও প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
‘নোট অব ডিসেন্ট’ মূলত কোনো প্রস্তাব বা সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠের সঙ্গে দ্বিমত পোষণকারী সদস্য বা দলের লিখিত আপত্তি। কোনো কমিটি, কমিশন, বা বৃহত্তর রাজনৈতিক ঐকমত্যের প্রক্রিয়ায় ‘নোট অব ডিসেন্ট’কে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে মনে করা হয়। এর মাধ্যমে সংখ্যালঘু মতামতকে স্বীকৃতি দেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য ভিন্ন দৃষ্টিকোণ নথিভুক্ত থাকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ঐকমত্যের ক্ষেত্রে ‘নোট অব ডিসেন্ট’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন একাধিক রাজনৈতিক দল একটি সাধারণ এজেন্ডা বা সনদের উপর কাজ করে, তখন প্রতিটি বিষয়ে সবার পূর্ণ ঐকমত্য নাও থাকতে পারে। সেক্ষেত্রে, দ্বিমত পোষণকারী দলগুলো তাদের নির্দিষ্ট আপত্তিগুলো ‘নোট অব ডিসেন্ট’ হিসেবে লিপিবদ্ধ করে। এর ফলে, যদিও তারা সনদের মূল চেতনার সঙ্গে একমত, তবুও তারা তাদের নিজস্ব নির্বাচনী প্রতিশ্রুতি বা আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখতে পারে।
তবে, জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ বাদ পড়ায় বিতর্ক তুঙ্গে উঠেছে। ২৮ অক্টোবর প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ জমা দেওয়া হয়, যেখানে বলা হয়েছে যে সনদ তিন ধাপে আইনি ভিত্তি পাবে: অন্তর্র্বতী সরকারের আদেশ, গণভোট এবং নির্বাচিত সংসদের বাস্তবায়ন। কিন্তু এই সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ এর কোনো উল্লেখ নেই।
প্রধান উপদেষ্টার কাছে বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. রীয়াজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্টের বিষয়গুলো গণভোটে উল্লেখ থাকবে না এবং সাংবিধানিক সংশ্লিষ্ট বিষয়গুলোকে একসঙ্গে বাস্তবায়নে গণভোট হবে। এই সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। এ ছাড়া আইনজ্ঞ, সংবিধানবিশেষজ্ঞ ও সচেতন নাগরিকদের কেউ কেউ এটা নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন।
‘নোট অব ডিসেন্ট’ বাদ দেয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। ২৯ অক্টোবর প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু তারা এখন এমন কিছু প্রস্তাব দিয়েছে, যা জাতিকে বিভক্ত করবে, অনৈক্যও সৃষ্টি করবে। এর ভিত্তিতে কোনো ঐকমত্য হবে না।
জুলাই জাতীয় সনদ ঘিরে ‘নোট অব ডিসেন্ট’-এর বিতর্ক এখন শুধু একটি রাজনৈতিক মতপার্থক্যের ইস্যু নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির অন্তর্নিহিত অন্তর্ভুক্তিমূলক চরিত্রের পরীক্ষাক্ষেত্র হয়ে উঠেছে। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, একটি ঐকমত্যভিত্তিক দলিল তখনই সত্যিকারের জাতীয় সনদে রূপ নেয়, যখন সেখানে সব মত, এমনকি ভিন্নমতও স্বীকৃত হয়। ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করলে, সেটি আপাতভাবে ঐক্যের আবরণে অনৈক্যের বীজ রোপণ করবে বলে মনে করছেন তারা। এতে দীর্ঘমেয়াদে রাজনৈতিক আস্থার সংকট আরও গভীর হবে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।