নেত্রকোণায় সরিষা আবাদে অধিক ফলনের হাতছানি
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নেত্রকোণা সংবাদাদতা:
জেলার পরিশ্রমী কৃষকেরা আগাম রোপা আমনের ফসল ঘরে তোলার পর এক মুহূর্তের জন্যও বসে থাকেন না। আগাম জাতের ধান চাষ করার ফলে ধানি ফসলি জমি বেশ কয়েকমাস পতিত অবস্থায় থাকে। আগেকার দিনে এই জমিগুলো অবহেলায় পড়ে থাকত, কিন্তু এখন আর ওই সব পতিত জমি কৃষকেরা ফেলে রাখেন না। পতিত জমিতে এখন অতিরিক্ত একটি 'বোনাস' ফসল হিসেবে সরিষার আবাদ করছেন অনেক কৃষক।
নেত্রকোণা জেলায় এবছরও সরিষার অধিক ফলনে কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক।
জেলায় এবছর সরিষার আবাদের জোয়ার এসেছে। গত বছরের তুলনায় আবাদের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এবছর জেলায় মোট ১৪ হাজার ৩২ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, যা গত বছরের ১৩ হাজার ৫০ হেক্টরের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।
সরেজমিনে স্থানীয় কৃষকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, বোরো ধান চাষের আগের এই সময়টুকু সরিষা ফলানোর সময়। অতীতে এ অঞ্চলে সরিষার ব্যাপক আবাদ হলেও মাঝখানে তা অনেকটা কমে এসেছিল। তবে বর্তমানে কৃষি বিভাগের উৎসাহ, উদ্দীপনা ও সার্বিক সহায়তায় কৃষকেরা আবারো সেই পুরনো ঐতিহ্যে ফিরে যাচ্ছেন।
সদর উপজেলার পশ্চিম উলুয়াটি গ্রামের আব্দুল মন্নাফ খান জানান, রোপা আমন ধান কাটার পর বোরো ধান চাষের আগ পর্যন্ত জমিগুলো অনেকটা সময় অলস পড়ে থাকে। তাই আমি পরিকল্পনা করে আগাম জাতের রোপা আমন চাষ করি, যাতে আগেভাগেই ফসল ঘরে তুলে সরিষার আবাদ শুরু করতে পারি।
তিনি বলেন, কার্তিক মাসের মাঝামাঝি সময়েই আমি ক্ষেত প্রস্তুত করে সরিষার বীজ ছিটিয়ে দেই। ফসল ঘরে তুলতে মাত্র তিন মাস সময় লাগে। গত বছর মাত্র ৪ কাঠা জমিতে পরীক্ষামূলক আবাদ করে ৫ মণ সরিষা পেয়েছিলাম। সেই সফলতায় এবার ৫ কাঠা জমিতে আবাদ করেছি, ইনশাআল্লাহ এবারও আশানুরূপ ফলন পাব বলে আমার বিশ্বাস।
আগে যেমন হাটে-বাজারে সরিষা কেনার নির্দিষ্ট আড়ত ছিল, এখন আর তেমনটি নেই; কৃষকরা সরাসরি বিভিন্ন দোকানে প্রতি মণ সরিষা ২৫০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি করতে পারছেন। আবার অনেকে আছেন যারা বাণিজ্যিক লাভের চেয়ে নিজের পরিবারের স্বাস্থ্যকর তেলের চাহিদাকেই বড় করে দেখেন। নিজেদের আবাদ করা সরিষা ভাঙিয়ে সেই ঘানি টানা তেল দিয়ে তারা সারা বছরের প্রয়োজন মেটান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মুকশেদুল হক বলেন, আমন এবং বোরো ধানের মধ্যবর্তী এ দুই-আড়াই মাস সময়টা আমাদের কৃষির জন্য এক বিশাল সম্ভাবনা। কৃষকদের স্বল্প মেয়াদি আমন চাষে উদ্বুদ্ধ করার ফলে সরিষার জন্য প্রয়োজনীয় সময় বের করা সম্ভব হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)