নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসমে যাত বা নাম মুবারক বারবার বলা ও লেখা সম্পূর্ণ আদবের খিলাফ (৬ষ্ঠ পর্ব)
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহাসম্মানিত ইসমে জাত বা নাম মুবারক উনাকে সম্মান করার গুরুত্ব ও ফযীলত:
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
وَمَنْ كَانَ لَه اِبْنٌ فَسَمَّاهُ مُحَمَّدًا فَـلْيُكْرِمْهُ وَلَا يَضْرِبْهُ اَمَّا يَسْتَحْى اَحَدُكُمْ اَنْ يَّـقُوْلَ يَا مُحَمَّدُ ثُـمَّ يَضْرِبُه (نَجَا)
অর্থ: কোনো ব্যক্তির একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করলো। সে তার নাম রাখলো মুহম্মদ। তাহলে তার দায়িত্ব হচ্ছে, ঐ সন্তানকে সম্মান করা, প্রহার না করা। জেনে রাখুন! কোনো ব্যক্তি যদি ঐ সন্তানকে ইয়া মুহম্মদ বলে সম্বোধন করতে এবং তাকে প্রহার করতে লজ্জা বোধ করে তাহলে সে অবশ্যই নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ!
চিন্তা ও ফিকিরের বিষয়, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নাম মুবারকে একজন সন্তানের নাম রাখার কারণে তাকে যদি সম্মান করতে হয়, তাকে প্রহার করা না যায়। এবং তাকে ঐ নামে ডাকতে লজ্জাবোধ করলে, প্রহার না করলে যদি নাজাত লাভ করা যায় তাহলে সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কতটুকু সম্মান করতে হবে, কত তা’যীম-তাকরীম মুবারক করতে হবে। উনার মহাসম্মানিত নাম মুবারক উনাকে সম্মান করার কারণে বান্দা-বান্দী, উম্মত কত বেমেছাল ফযীলত মুবারক লাভ করবে এবং নাজাত লাভ করবে। সেটা বলার অপেক্ষাই রাখে না।
সুলতান মাহমুদ গজনবী উনার আদাবে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম:
সুলতান মাহমুদ গজনবী। যিনি একজন ইনসাফগার মুসলিম শাসক এবং একইসাথে অত্যন্ত তাকওয়াবান ও আল্লাহওয়ালা ব্যক্তিত্ব ছিলেন। একইভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি তিনি অসীম মুহব্বত ও আদব প্রদর্শন করতেন। নিম্নোক্ত ওয়াকেয়া যার বাস্তব উদাহরণ।
বিশ্বখ্যাত মুফাসসির হযরত ইসমাইল হাক্কী হানাফী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘মাজমাউল লাত্বাইফ’ কিতাবের বরাত দিয়ে বর্ণনা করেন-
সুলতান মাহমুদ উনার অত্যন্ত প্রিয় একজন খাদিম ছিলেন। যার নাম আয়াজ। আর ঐ খাদিমের একজন ছেলে সন্তান ছিলেন যার নাম ছিলো ‘মুহম্মদ’। তিনিও সুলতান মাহমুদ গজনবী উনার খাদিম ছিলেন। সুলতান সবসময় উনাকে নাম ধরে ডাকতেন। একদিন সুলতান বাইতুল খলায় (ইস্তিঞ্জাখানায়) যাওয়ার পূর্বে বললেন, ‘আয়াজের ছেলেকে পানি আনতে বলো।’ আয়াজ একটু দূর থেকে এই কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন এবং মনে মনে ভাবলেন, ‘আমি জানি না হয়তো আমার ছেলে সুলতানের সাথে কোনো অসদাচরণ করেছে, তাই সুলতান নামের পরিবর্তে আয়াজের ছেলে বলে সম্বোধন করেছেন।
সুলতান মাহমুদ গজনবী অযূ শেষ করে আয়াজকে চিন্তামগ্ন অবস্থায় দেখতে পেলেন। তিনি বললেন, ‘আয়াজ আমি তোমাকে চিন্তামগ্ন দেখতে পাচ্ছি। এর কারণ কী?’ আয়াজ বললো, সুলতান একটা বিষয়ে আজ আপনাকে ব্যতিক্রম দেখে আমি চিন্তিত। সর্বদা আপনি আমার ছেলেকে নাম ধরে ডাকেন। কিন্তু আজকে আপনি ‘আয়াজের ছেলে’ বলে ডেকেছেন। বিষয়টি আমাকে চিন্তায় ফেলে দিয়েছে যে, আমার ছেলে আপনার সাথে কোনো আদবের খিলাফ করে ফেলেছে কি না। তাই আপনি তাকে এভাবে ডেকেছেন।
সুলতান মুচকি হেসে বললেন, হে আয়াজ! বিষয়টা এমন নয়। তোমার ছেলে আদবের খিলাফ কিছু করেনি। মূল কারণ হচ্ছে, আমি অযূবিহীন ছিলাম। আর অযূ ছাড়া ‘মুহম্মদ’ নাম মুবারক নেয়া আমি সমীচীন মনে করিনি। কারণ এই সম্মানিত নাম মুবারক হচ্ছেন- আমার যিনি মুনীব ও মাওলা, সাইয়্যিদুল কাওনাইন ওয়াছ ছাকালাইন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার। আর উনার নাম মুবারক অযূবিহীন অবস্থায় উচ্চারণ করতে আমি লজ্জাবোধ করি। তাই আমি আজকে আয়াজের ছেলে বলে সম্বোধন করেছি। সুবহানাল্লাহ! (তাফসীরে রূহুল বায়ান ৭/১৮৫, ফুয়ূযুর রহমান উর্দূ তরজমা তাফসীরে রূহুল বায়ান- ২২ পারা)
সুলতান মাহমুদ তিনি একজন শাসক হওয়া সত্ত্বেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি আদব মুবারকের নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। অথচ বর্তমান সময়ে আমীর-উমরাহ আর সাধারণ মানুষতো গণনার বাহিরে, যারা নিজেদেরকে হাদী দাবি করে, আলিম-উলামা, মূফতী-মুহাদ্দিছ ইত্যাদি দাবি করে তাদের মাঝেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি কিঞ্চিত পরিমাণ আদবও লক্ষ্য করা যায় না। নাঊযুবিল্লাহ! যখন তখন, যে কোন অবস্থায়ই তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসমে জাত বা নাম মুবারক উচ্চারণ করে। বিষয়টা কতটুকু আদব হচ্ছে সেটা একবারও চিন্তা করে না। নাঊযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি মামদূহ মুর্শিদ কিবলা সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে সকলকে ছহীহ সমঝ ও আদব দান করুন। আমীন!
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৪০)
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩৫)
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২২)
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩৪)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৩৮)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২০)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩২)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৩৭)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১৯)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












