নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফযীলত
পবিত্র দুরূদ শরীফ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার ২২ পারা সূরা আহযাব শরীফের ৫৬ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন-
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং উনার ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ছলাত মুবারক বা দুরূদ শরীফ পেশ করেন। হে মু’মিনগণ! তোমরাও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ছলাত মুবারক বা ছানা-ছিফত মুবারক করো এবং সালাম মুবারক পেশ করো পেশ করার মত অর্থাৎ যথাযথ তা’যীম-তাকরীমের সাথে পেশ করো। (পবিত্র সূরা আহযাব শরীফ: আয়াত শরীফ ৫৬)
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “দোয়া আসমান ও যমীনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদ শরীফ পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত কোনো দোয়াই (মহান আল্লাহ পাক উনার নিকট) পৌঁছে না। সুতরাং তোমরা দোয়ার প্রথমে, মধ্যে ও শেষে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। (তিরমিযী শরীফ)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তির নিকট আমার আলোচনা করা হয় তার জন্য আমার উপর দুরূদ শরীফ পাঠ করা উচিত। আর যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ পাক তিনি তার উপর দশবার রহমত মুবারক নাযিল করেন এবং দশটি গুনাহখতা মাফ করে দিবেন ও তার মর্যাদা দশগুণ বাড়িয়ে দিবেন। (মুসনাদে আহমদ শরীফ, নাসায়ী শরীফ, ইবনে হিব্বান শরীফ)
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই ক্বিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সর্বাধিক প্রিয় হবে, যে আমার উপর সবচেয়ে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। ” (তিরমিযী শরীফ, ইবনে হাব্বান শরীফ)
তবারানী শরীফের একখানা রেওয়ায়েতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি সকালে ১০ বার ও বিকালে ১০ বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, ক্বিয়ামতের দিন সে আমার সুপারিশ অবশ্যই পাবে। ” সুবহানাল্লাহ!
তবারানী শরীফে বর্ণিত অপর একখানা হাদীছ শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ পাক তিনি তার প্রতি দশবার রহমত মুবারক নাযিল করেন এবং যে আমার উপর দশবার দুরূদ শরীফ পাঠ করে মহান আল্লাহ পাক তিনি তার উপর একশতবার রহমত মুবারক নাযিল করেন। সুবহানাল্লাহ! আর তার কপালের উপর লিখে দেন-
بَرَاءَةٌ مِنَ النَّار وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ
এই ব্যক্তি মুনাফিকী ও দোযখ হতে মুক্তিপ্রাপ্ত। ” আর ক্বিয়ামতের দিন শহীদগণ উনাদের সাথে তার হাশর-নশর হবে। সুবহানাল্লাহ!
-০-
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।