নিয়োগ পাওয়ার পর ৩ মাসের বেতন পাননি কারিগরির ১১০০ শিক্ষক!
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে সুপারিশ পেয়ে গত বছরের সেপ্টেম্বরে কাজে যোগ দেন ১১শ কারিগরি শিক্ষক। ডিসেম্বরে তাদের এমপিও কার্যকর হয়। সেপ্টেম্বর থেকে কাজে যোগ দিলেও এই শিক্ষকদের বেতন দেওয়া শুরু হয় ডিসেম্বর থেকে। চাকরির প্রথম তিন মাসের বেতন এখনো দেওয়া হয়নি তাদের।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত এসব শিক্ষক এখন তিন মাসের বেতনের জন্য এখানে ওখানে ধরনা দিচ্ছেন। সুনর্দিষ্ট কোনো আশা না পেয়ে অনেকে হতাশ হয়ে পড়েছেন, অনেকে জানিয়েছেন ক্ষোভ।
তারা বলছেন, একই সময়ে এনটিআরসিএ থেকে স্কুল-কলেজ ও মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা শুরু থেকেই নিয়মিত বেতন পাচ্ছেন। অথচ তাদের বঞ্চিত করা হচ্ছে অযৌক্তিকভাবে।
দীর্ঘদিন অপেক্ষার পরও বেতন না পেয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নেমেছেন এই শিক্ষকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সবশেষ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। তবে আমলাতান্ত্রিক জটিলতা আর এনালগ পদ্ধতির মারপ্যাঁচে এসব শিক্ষকের এমপিও (মান্থলি পে অর্ডার) কার্যকর করা হয় ডিসেম্বর থেকে। ফলে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর-এই তিন মাসের বেতন এমপিওর বাইরে রয়ে যায়।
সংশ্লিষ্টরা বলছেন, নির্দেশনা অনুযায়ী সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে অধিকাংশ শিক্ষক নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করেন। সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে তারা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র অধিদপ্তরে জমা দেন। কিন্তু অদৃশ্য কারণে অধিদপ্তর সেপ্টেম্বর থেকে তাদের এমপিও কার্যকর না করে তা পিছিয়ে ১ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর করে।
এরপর থেকে তিন মাসের বেতন দেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। গত কয়েক মাস ধরে অধিদপ্তর ও মন্ত্রণালয়ে ধরনা দিচ্ছেন তারা (শিক্ষকরা)। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরে দিনভর অবস্থান করেন কয়েকশ শিক্ষক। সেখানে অধিদপ্তরের পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাদের দফায় দফায় বৈঠকও হয়। তবে ফলপ্রসু হয়নি কোনো আলোচনা।
এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া বলেন, কারিগরি শিক্ষকদের বেতন সংক্রান্ত যে সমস্যার কথা বলা হচ্ছে, সেটি মূলত এমপিওভুক্তির প্রক্রিয়ার জটিলতার কারণে সৃষ্টি হচ্ছে। বর্তমানে কিছু প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হওয়ায় নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন পেতে দুই থেকে তিন মাস সময় লেগে যাচ্ছে।
তিনি বলেন, যেসব শিক্ষক স্বয়ংক্রিয় (সিস্টেমভিত্তিক) প্রক্রিয়ার আওতায় রয়েছেন, তারা তুলনামূলকভাবে দ্রুত বেতন পাচ্ছেন। তবে যারা ম্যানুয়াল পদ্ধতিতে অন্তর্ভুক্ত, তাদের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।
সচিব আশ^াস দিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার কাজ চলমান রয়েছে। এতে ভবিষ্যতে এ ধরনের বিলম্ব কমে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












