নওগাঁয় ৯০ দিনে ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিরেন প্রামানিকের মতো অনেক কৃষক উফশী জাতের স্বল্প জীবনকালের ধান চাষ করেছেন। এর মধ্যে ব্রি-৯০ জাতের ধান অনেকেই আবাদ করেছেন।
কৃষকরা বলছেন, স্বল্প জীবনকালের মধ্যে ব্রি-৯০ ধানের ফলন সন্তোষজনক। আমন ও বোরো- এ দুই মৌসুমেই আবাদ করা যায়। এই ধান রোপণের ৮০ দিন পরে কর্তনের উপযোগী হয়ে যায়। ৯০ দিনের মধ্যে কাটা যায়। সার ও কীটনাশক তুলনামূলক কম প্রয়োগ করতে হয়। দামও ভালো পাওয়া যায়। নাবি (দেরিতে) রোপণ করলে প্রচলিত জাতের একটু আগেই কাটা যায়। আর প্রচলিত জাতের সঙ্গে রোপণ করলে আশ্বিন মাসেই কাটা যায়। এতে করে আমন ও বোরো মৌসুমের মাঝখানে বাড়তি অন্য একটি মধ্যবর্তী ফসল চাষ করা যায়।
আবার এই মধ্যবর্তী ফসল কাটার পরে বোরো মৌসুমে আবার এই ধান রোপণ করলে প্রচলিত জাতের সঙ্গে কাটা যায়।
তবে কৃষকরা আক্ষেপ করে বলেছেন, এই ধানের ফলন ভালো হলেও সব ব্যবসায়ী কিনতে চান না। এতে করে তারা অসুবিধায় পড়েন। তাছাড়া এই ধান আগাম (কার্তিক মাসে) পেকে গেলে কাটার জন্য সহজে শ্রমিক পাওয়া যায় না।
উপজেলার ভাবিচা গ্রামের একজন কৃষক বলেন, তিনি এবছর আমন মৌসুমে ১৩ কাঠা জমিতে ব্রি-৯০ জাতের ধান আবাদ করেছিলেন। শ্রাবণ মাসের পয়লা তারিখে রোপণ করে আশ্বিনের শেষ সপ্তাহে সেটা কর্তনের উপযোগী হয়ে যায়।
১৩ কাঠা জমিতে তিনি সাড়ে নয় মণ ধান পেয়েছেন বলে জানালেন।কার্তিক মাসেই এই জমিতে তিনি সরিষা আবাদের পরিকল্পনা করছেন। উপজেলার দামপুরা গ্রামের বাবুল ও বুলবুল সরকার তিন বিঘা জমিতে এই ব্রি-৯০ ধান চাষ করেছেন।
বাবুল বলেন, তিনি ভাদ্র মাসে এই ধান রোপণ করেছেন। প্রচলিত জাতের ধানের চেয়ে সার ও কীটনাশক কম প্রয়োগ করতে হয়েছে। ধানের মাথা ভালো আছে। কার্তিক মাসেই কাটার উপযোগী হয়ে গেছে।
তিনি আশা করছেন বিঘা প্রতি ১৭-১৮ মণ ফলন হবে। একই কথা বললেন বুলবুল সরকার।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, স্বল্প জীবনকালের বেশ কয়েকটি জাত রয়েছে। আমন মৌসুমে ব্রি-৯০ জাতের ধান স্বল্প জীবনকালের ধানের মধ্যে অন্যতম একটি ধান। এই ধান রোপণের ৯০ দিনের (৩ মাস) মধ্যে কাটা যায়। এক্ষেত্রে কৃষকেরা কার্তিক মাসেই আলু, সরিষা,গমসহ অন্যান্য ‘মধ্যবর্তী’ ফসল রোপণ করতে পারেন।
আরও পড়ুন
সব ›
চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার -ডিসিসিআই
রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বার পরীক্ষামূলক সরবরাহ শুরু
১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল
ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল
৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত?
মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও
এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আ.লীগের
নড়াইল সংবাদদাতা: এআই তৈরি ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আও…
ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল…
আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা…
বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।