নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ‘পতিত দোসররা’ নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে তারা নাশকতামূলক কর্মকা-ে জড়িত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এসব বিষয়ে দেশের সব স্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। বর্তমান প্রধানমন্ত্রী দেশে কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবেন না।
সম্প্রতি পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি। এ প্রসঙ্গে রিজভী প্রশ্ন রাখেন, পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে? এ ঘটনায় যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।