নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় বিরোধ তো দরকার নেই -মান্না
নিজস্ব প্রতিবেদক:
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যখন নির্বাচন সামনে তখন ঐক্যের কথা বলে কী হবে! তবে মতপার্থক্য সত্তেও গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক উন্নতি- এসব বিষয়ে ঐকমত্য থাকতে পারে। নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে সেক্ষেত্রে তো বিরোধ আমাদের দরকার নেই। আমাদের সংস্কৃতিতে বিভাজনটা যত স্পষ্ট, ঐক্যটা তত দৃশ্যমান নয়। কিন্তু আমি আশা করতে চাই, একটি বিপ্লবের পর নির্বাচন সুষ্ঠুভাবে হলে ঐক্যটা শক্ত হবে।
এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
ছাত্রদের নতুন রাজনৈতিক দলের দাবি বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, আমি সন্দেহ করছি তারা যেভাবে সংবিধান পরিবর্তন ও গণপরিষদ নির্বাচনের কথা বলছে তা তো হচ্ছে না। অনেক দলও আছে যারা সংবিধান বাতিলেরটা মনে করে না। সেক্ষেত্রে নতুন কমিশন দিয়ে নতুন করে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার বাস্তবতা রাখে না। তারা এটা নিয়ে কী লড়াই করতে চাচ্ছে তা নিয়ে আমার ধারণা নেই। কথা বলার সুযোগ হয়নি এর মধ্যে। আগে এ বিষয়ে সেভাবে বলেনি। তাদের যাত্রাটাই একটা বিতর্কিত জটিল প্রক্রিয়ায় ঢুকে গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।