ওয়াশিংটনকে নয়াদিল্লি:
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাদিস ১৩৯১ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের রাজনীতি ও পার্লামেন্ট নির্বাচন একান্তভাবেই সেই দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে ওয়াশিংটনকে জানিয়েছে নয়াদিল্লি। আরও জানিয়েছে, আর কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বাইরের হস্তক্ষেপ ভারতের পররাষ্ট্রনীতিতে সমর্থন করা হয় না।
জুমুয়াবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের ‘টু প্লাস টু’ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্রসচিব বিনোদ মোহন কোয়াত্রা। সচিব বলেছে, ‘বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের তরফে আমরা খুবই পরিষ্কারভাবে এই ইস্যুতে আমাদের অবস্থান তুলে ধরেছি।’
‘ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র এবং অংশীদার। বাংলাদেশকে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে ভারত সবসময়েই সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তবে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার ভারতের পররাষ্ট্রনীতিতে সমর্থন করা হয় না।’
‘বৈঠকে আমরা স্পষ্টভাবেই বলেছি, বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন একান্তভাবেই দেশটির অভ্যন্তরীণ ব্যাপার এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের জনগণ। তারাই তাদের নিজেদের এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।’
জুমুয়াবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি এসেছিলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সেই বৈঠকের নামই ‘টু প্লাস টু’।
দুই দেশের এই গুরুত্বপূর্ণ বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডোর, কোয়াড জোট, ইন্দো-প্রশান্ত অঞ্চলের পরিস্থিতি, গ্লোবাল সাউথ অঞ্চলে ভারতের নেতৃত্ব এই বৈঠকের মূল আলোচ্যসূচিতে থাকলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনও গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল।
ভারতের সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে বাংলাদেশের সরকারি দলের সঙ্গে বিরোধী দলীয়দের টানাপোড়েন এবং বাংলাদেশে বাড়তে থাকা চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র বেশ উদ্বিগ্ন এবং ‘টু প্লাস টু’ বৈঠকে এ বিষয়ে ভারতকে এগিয়ে আসতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
সেই আহ্বানের জবাবেই এ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












