নির্বাচন ঘিরে ৪৫০ কোটি টাকা চায় আনসার-ভিডিপি
, ১৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন ঘিরে প্রশাসন ক্যাডার ও পুলিশের পর এবার সাড়ে ৪০০ কোটি টাকা চেয়েছে আনসার ও ভিডিপি। সদস্যদের অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্ম কেনার জন্য এ অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয়ে সংযমের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। মাঠপর্যায়ে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতিও। ইতোমধ্যে ডিসি-ইউএনওদের জন্য ২০০ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে, আর পুলিশের জন্য কেনা হচ্ছে প্রায় ৪০ হাজার ‘বডি ক্যামেরা’।
এই ধারাবাহিকতায় নির্বাচন উপলক্ষে এবার আনসার-ভিডিপি চেয়েছে সাড়ে ৪০০ কোটি টাকা। সংস্থাটির আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা দেখেছি, কীভাবে সরকারি অর্থ অপচয় হয়। অথচ এই অর্থের কোনোটা দান নয়। সবই জনগণের ট্যাক্সের টাকা, অথবা ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে ঋণের বোঝা হিসেবে পড়বে। তাই সরকারি ব্যয় সাশ্রয়ী হওয়া উচিত, এটিই এখন অগ্রাধিকার হওয়া দরকার।
যুক্তি হিসেবে আনসার বলছে, প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করবে আনসার ও ভিডিপির ৬ লাখ সদস্য। এ কারণে অতিরিক্ত অস্ত্র-গোলাবারুদ, পোশাক ও নিরাপত্তা সামগ্রী কেনার প্রয়োজন পড়ছে। এতে ব্যয় হবে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা। তবে এত বড় অঙ্কের অর্থ অনুমোদনের আগে পর্যাপ্ত যাচাই-বাছাইয়ের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
চলতি অর্থবছরের বাজেটে আনসারের অস্ত্র, গোলাবারুদ, পোশাক, নিরাপত্তা সামগ্রী, যানবাহন ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ রয়েছে ২০৩ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)