নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক:
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্র্বতী সরকার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, গত শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ জানান, ৪০ হাজার বডিক্যাম সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অক্টোবরের মধ্যেই এসব ডিভাইস সংগ্রহের লক্ষ্য রয়েছে, যাতে নির্বাচনের আগে পুলিশ সদস্যরা এর এআই সক্ষমতাসহ মূল বৈশিষ্ট্যের ওপর পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন।
ইতোমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নির্বাচনের সময় পুলিশ কর্মকর্তারা বুকে এই ডিভাইস পরবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।