নির্বাচনের সকল কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে -ইসি আলমগীর
‘এনালগ পদ্ধতি বাতিল করে, প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিটসহ নির্বাচনের সকল কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মুহম্মদ আলমগীর।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে ময়মনসিংহ সিটি কপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় শেষ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ হবে। কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।