নির্বাচনের বিজয়ে শেখ হাসিনাকে ভারত, চীন, নেপালের অভিনন্দন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গণভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকে নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েন। একইসঙ্গে রাষ্ট্রদূত চীনা নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভুটান। থিম্পুর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি অভিনন্দন পত্র প্রেরণ করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।