আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের ফলাফল
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সামিন, ১৩৯১ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশের এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে আসছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনের ফলাফল ও পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রধান বিরোধী দলের নির্বাচন বয়কটের মধ্য দিয়ে গত নভেম্বরে যখন তফসিল ঘোষণা করা হয়, তখনই এর ফলাফল কী হবে তা অনুমেয় ছিল। আর সেই পথ ধরেই পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।
ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন বিরোধী দলের ভোট বর্জনের ভেতর দিয়ে। এই বিরোধী দলকে তিনি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেছেন। গতকাল (সোমবার) প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন কমিশনের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪০ শতাংশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দলের বয়কটের মাধ্যমে অপেক্ষাকৃত কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অর্জন করে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
অন্যদিকে, দেশবাসীকে রোববারের নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে দুদিনের ধর্মঘট ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিল দলটি। তবে ২০১৪ সালের নির্বাচনে অংশ নেয়নি তারা। দলটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন করার দাবিতে আন্দোলন করে আসছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)