নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করছি, পক্ষপাতমূলক আচরণ হলে ব্যবস্থা -সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা বা ভোটের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের আচরণ পক্ষপাতমূলক হলে পদক্ষেপ নেওয়া হবে।’
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের কথা রয়েছে। নভেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে।
সিইসি জানান, সম্প্রতি জামালপুরের ডিসি প্রত্যাহারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ করার পর সেই কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে সরকার। একই সঙ্গে সব জেলা প্রশাসককে সতর্ক করার জন্যও বলা হয়েছে। নির্বাচন, জনগণ, ইসি ও সরকারের আস্থার স্বার্থে এটা করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোটের পরিবেশ আমরা পর্যবেক্ষণ করতে থাকবো। আমরা কোনোভাবেই চাইবো না, কোনও জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলকভাবে প্রতিফলিত হোক।’ কারও আচরণ পক্ষপাতমূলক হলে, কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
তফসিলের আগে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়ার বিষয়ে সিইসি বলেন, ‘তফসিল ঘোষণার আগে চিঠি দিতে কোথাও বাধা নেই। কমিশনের এখতিয়ার রয়েছে। তফসিল ঘোষণার পরে সুনির্দিষ্ট বিষয় রয়েছে। তফসিলের আগেও যদি এমন কিছু ঘটে যেটা নির্বাচনের আস্থা, সরকার ও ইসির আস্থা, যারা নির্বাচন পরিচালনা করছেন তাদের পক্ষপাতহীন আচরণে যদি বিতর্ক উত্থাপিত হয়; তাহলে ইসি অবশ্যই সরকারের নজরে আনতে পারে।’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।