নির্বাচনের আগে ঘন ঘন ডিসি রদবদল: মাঠ প্রশাসনে আস্থার সংকট
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে জেলায় ডিসিদের ঘন ঘন রদবদল মাঠ প্রশাসনে অস্থিরতা ও অস্বস্তি তৈরি করেছে। নির্বাচনের প্রস্তুতি ও সক্ষমতা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।
গত ৮ থেকে ১৫ নভেম্বরের মধ্যে সরকার অন্তত ৫৪ জেলায় ডিসি রদবদল করেছে। এর মধ্যে ১০ জন ডিসিকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে, আর ৪৪ জেলায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন ডিসি। তবে এসব নিয়োগ বা বদলির অন্তত ছয়টি আদেশ জারির পরপরই বাতিল করা হয়েছে।
সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হন। কিন্তু, গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখার সিদ্ধান্তের ফলে অভিজ্ঞদের সংকট তৈরি হয়েছে। এতে সরকার তুলনামূলক কম অভিজ্ঞদের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার সক্ষমতা নিয়ে সংশয় বাড়ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্যমতে, চলতি মাসের শুরুতে ব্যাপক রদবদলের আগে গত কয়েক মাসেও একাধিকবার ডিসিদের রদবদল হয়েছে। ডিসিরা জেলা পর্যায়ে অন্তত তিনটি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করেন। উন্নয়ন কর্মকা- সমন্বয় ও প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি ভিআইপি প্রটোকল এবং রাজনৈতিক দলের চাপ সামলানোও তাদের কাজের অংশ।
কর্মকর্তাদের অভিযোগ, মন্ত্রণালয় কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন মহলের চাপে ডিসি নিয়োগ দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, এর ফলে অনেক দক্ষ কর্মকর্তা এখন ডিসি হতে অনাগ্রহী। অন্যদিকে তদবিরের মাধ্যমে তুলনামূলক কম যোগ্যরা নিয়োগ পাওয়ায় সরকারকে বারবার বদলির আদেশ সংশোধন করতে হচ্ছে।
বেশ কয়েকটি জেলায় এই অস্থিরতা স্পষ্ট। যেমন চট্টগ্রামে গত ২১ সেপ্টেম্বর তৎকালীন ডিসি ফরিদা খানমকে প্রত্যাহার করে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে তার স্থলাভিষিক্ত করা হয়। কিন্তু দ্রুতই সেই আদেশ বাতিল হয়। এরপর ১৯ অক্টোবর ফেনীর ডিসি সাইফুল ইসলাম চট্টগ্রামের দায়িত্ব নেন, কিন্তু মাত্র ২৪ দিনের মাথায় তাকে সরিয়ে জাহিদুল ইসলাম মিয়াকে নিয়োগ দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, বরগুনা, মেহেরপুর, ভোলা ও গাজীপুরেও সাম্প্রতিক মাসগুলোতে একই চিত্র দেখা গেছে। নিয়োগ দিয়ে পুনরায় প্রত্যাহার এবং অন্য জায়গায় পদায়নের ঘটনা ঘটেছে এসব জেলায়।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব বলেন, ডিসি সরকারি কর্মকর্তা হলেও পদটি অনেকটা 'আধা-রাজনৈতিক' প্রকৃতির। মাঠ প্রশাসনে যাদের ভালো অভিজ্ঞতা আছে, তাদেরই এ পদে অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, 'নির্বাচনে সাত-আট লাখ কর্মকর্তা জড়িত থাকেন। সবাইকে কি নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা সম্ভব? যদি না হয়, তবে কেবল ডিসি ও পুলিশ সুপারদের ক্ষেত্রে কেন এই বিধিনিষেধ?'
জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, বিভিন্ন জেলার গুরুত্ব বুঝে ভিন্ন ভিন্ন সক্ষমতার কর্মকর্তার প্রয়োজন হয়। পদায়নের আগে এই মূল্যায়ন জরুরি। সাম্প্রতিক রদবদল দেখে মনে হচ্ছে মন্ত্রণালয়ের এমন মূল্যায়নের অভাব ছিল। সাবেক এই ডিসি বলেন, 'শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তহীনতা প্রশাসনের অদক্ষতার পরিচায়ক। সর্বোচ্চ পর্যায়ে যখন দ্বিধা দেখা যায়, মাঠপর্যায়ের কর্মকর্তারা তখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












