‘নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করলে আদালতে যাওয়ার ব্যবস্থা থাকা দরকার’
ইশতেহার লঙ্ঘন করলে বা নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করলে নাগরিকদের আদালতে যাওয়ার ব্যবস্থা থাকা দরকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, নির্বাচনী ইশতেহার হলো নাগরিকদের সঙ্গে রাজনৈতিক দলের একটি চুক্তি। এটা মেনে চলার ব্যাপারে বাধ্যবাধকতা, বিশেষ করে ইশতেহারের বর্ণিত অঙ্গীকারগুলো লঙ্ঘন করলে নাগরিকেরা যাতে আদালতে যেতে পারে সে ব্যবস্থা থাকা দরকার।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর প্রেসক্লাবে সুজন আয়োজিত ‘কোন দলের কেমন ইশতেহার?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইশতেহারে ভালো ভালো কথা থাকলেও বাস্তবায়নের পরিকল্পনা অনুপস্থিত রয়েছে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও দলগুলো তাদের ইশতেহারে কিছু বিষয়ে ভিন্ন মত তুলে ধরেছে। জুলাই সনদ অনুযায়ী ৫ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও রাজনৈতিক দলগুলো সে অঙ্গীকার রক্ষা যথাযথভাবে রক্ষা করেনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।