নির্বাচনি আচরণবিধি অনুযায়ী পতাকাবিহীন গাড়িতে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হওয়ায় গাড়িতে থাকবে পতাকা। কিন্তু নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল জুমুয়াবার টুঙ্গিপাড়া থেকে ব্যক্তিগত গাড়িতে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার গাড়িতে ছিলনা জাতীয় পতাকা। প্রধানমন্ত্রী হয়েও একজন সাধারণ প্রার্থীর মত জাতীয় পতাকাবিহীন গাড়িতে করে কোটালীপাড়া পৌঁছান তিনি।
পরে সকাল ৯টা ৫০ মিনিটে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান এবং সেখানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।