নিরাপত্তার চাদরে রাজধানী, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শুধু এই সমাবেশকে কেন্দ্র করেই মোতায়েন করা হয়েছে তিন হাজারেরও বেশি পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খন্দকার মহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে কেন্দ্র করেও নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কোনো কুচক্রীমহল যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় আছে পুলিশ।
গতকাল জুমুয়াবার (১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, রাজধানীজুড়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ছাত্রলীগের সব ইউনিটের পাশাপাশি সাধারণ ছাত্রদের মিছিল। নগর, মহানগর থেকে শুরু করে জেলা, উপজেলা। বাদ যায়নি ইউনিয়নও। গন্তব্য একটাই। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মিছিলের স্রোত সমাবেশস্থলে।
ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মীদের এই মিলনমেলাকে কেন্দ্র করে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।