‘নিরাপত্তার কারণে’ ৪০০ গরু কুরবানির কর্মসূচি স্থগিত
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৪০০ গরু কোরবানির কর্মসূচি স্থগিত করেছে জাহেদী ফাউন্ডেশন। সন্ত্রাসী হুমকির প্রক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত সংস্থাটির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ঈদে গোশত বিতরনের জন্য ৪০০ গরু কোরবানির উদ্যোগ নেওয়া হয়েছিল। এরইমধ্যে গরু কেনা ও স্থানীয় কসাইদের সঙ্গে চুক্তিও করা হয়েছে।
কিন্তু কর্মসূচির প্রস্তুতি চলার সময় গত ২৭ মে দুপুরে ২৪-২৫টি মোটরসাইকেল করে প্রায় ৫০ জনের বেশি সন্ত্রাসীদের একটি দল প্রস্তুতি স্থলে আসে। হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা গোশত বিতরণের নির্ধারিত স্থান ঝিনাইদহের কিংশুক ইট ভাটায় মহড়া দেয়। ওই সময় ডেকোরেটরের কাজ বন্ধসহ এই কর্মসূচি না করতে হুমকি দিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে আপাতত গোশত বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।