পাহাড়ের লক্ষাধিক মানুষের স্বপ্নের সড়ক নির্মাণে বাধা বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০১ জুন, ২০২৫ খ্রি:, ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাঙামাটি সংবাদদাতা:
রাঙামাটির প্রায় তিন লাখের অধিক মানুষের দুর্ভোগ লাঘবে বর্তমানে সরকার জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার বাড়াতে তিনটি উপজেলাকে (বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর) সংযোগ করতে অতি গুরুত্বপূর্ণ ৩৭.৫০ কিলোমিটার দীর্ঘ ‘বগাছড়ি-নানিয়ারচর-লংগদু’ আঞ্চলিক সংযোগ সড়কের উদ্যোগ নিয়েছে।
আঞ্চলিক সড়কটির নিমার্ণের উদ্যোগ নেয়ার খবরে ওই এলাকায় বসবাসরতদের মনে স্বস্তি নেমে আসে।
সড়কটি নির্মিত হলে জেলার তিনটি উপজেলার বাসিন্দারা জেলা সদর, পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা, মহালছড়ি উপজেলা এবং চট্টগ্রামের সাথে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। এসব এলাকার ব্যবসায়ীরা সহজে ফলজ, বনজ এবং কৃষি পণ্য দ্রুত সময়ের মধ্যে বাজারজাত করতে পারবে। জরুরি স্বাস্থ্যসেবা সহজ ও দ্রুত হবে। গড়ে উঠবে পর্যটন নির্ভর নতুন অর্থনৈতিক অঞ্চল। জনগণের নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের দ্রুত উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।
পাহাড়ে উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন প্রসিত খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই উন্নয়নকে তাদের স্বার্থের পরিপন্থি মনে করে সড়ক নির্মাণে বিভিন্ন পন্থা অবলম্বন করে বিরোধিতা করছে। অতীতে বহুবার উন্নয়নমূলক কর্মকা-ে বাধা দিয়েছে বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ।
এদিকে রাঙামাটির বিভিন্ন সংগঠন ইউপিডিএফর সড়কবিরোধী এ কর্মসূচির নিন্দা জানিয়ে সরকারের কাছে দাবি জানিয়েছে, সড়ক নির্মাণের কাজ অবিলম্বে শুরু করতে হবে। অতীতে যেভাবে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমন করে উন্নয়ন এগিয়ে গেছে এবারও তার ব্যতিক্রম হওয়া উচিত নয়।
রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলার বাসিন্দা মিনহাজ মুরশীদ বলেন, এ আঞ্চলিক সড়কটি জনমানুষের দীর্ঘদিনের দাবি। সড়কটি নির্মিত হলে তিনটি উপজেলার বাসিন্দারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। সড়কটি দ্রুত নির্মাণে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।
জানা গেছে, সেনাবাহিনীর ২০ ও ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধীনে একটি সেতু নির্মাণ করে সংযুক্ত করেছে পুরো নানিয়ারচরকে। এরপর নানিয়ারচর উপজেলার সাথে লংগদু-বাঘাইছড়ি উপজেলার সংযোগ সড়কের ৩৭.৫০ কিলোমিটার দৈর্ঘ্যের বগাছড়ি-নানিয়ারচর-লংগদু আঞ্চলিক সড়কটির ১৩.৮২ কিলোমিটার অংশ আগে থেকেই পাকা করা ছিল। বাকি ২৩.৭ কিলোমিটার সড়কটি বানালে তিন উপজেলাবাসীর ভাগ্যের দুয়ার খুলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদন্ডের তথ্য চাইলো ঢাকা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












