নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দিতে হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ।
তারা বলেন, ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না। শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।
এছাড়া তারা বলেন, প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না বলেও জানান তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।