মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
পানিবদ্ধতার ঝুঁকিতে ঢাকার ১৪১ স্থান:

খাল সংযোগ ও সমন্বিত নালা পরিকল্পনার আহ্বান বিশেষজ্ঞদের

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, রাত ১২:০৩

নিজস্ব সংবাদদাতা:
ঢাকার দুই সিটি কর্পোরেশন পুরো শহরে এমন ১৪১ টি স্থান চিহ্নিত করেছে, যেগুলো আসন্ন বর্ষা মৌসুমে পানিবদ্ধতার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকি কমাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তারা।
স্থানগুলোর মধ্যে ১০৮টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এবং ৩৩টি অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়।
তবে নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের মতে, খাল সংযোগ পুনরুদ্ধার, রক্ষণাবেক্ষণের উন্নতি এবং একটি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া শহরের পানি নিষ্কাশন সংকট সমাধান করা সম্ভব নয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন বলেন, মাধ্যমিক ও তৃতীয় পর্যায়ের নিষ্কাশন খাল এবং প্রধান নির্গমন পথের মধ্যে সংযোগের অভাবই সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা গেছে।
তিনি বলেন, সব পানিকে এগুলোর প্রাথমিক প্রবাহস্থলে প্রবাহিত করার ব্যবস্থা করতে হবে। কিন্তু এর জন্য প্রয়োজনীয় সংযোগ ব্যবস্থা এখনও সঠিকভাবে কাজ করছে না।
তার মতে, পুনরুদ্ধার করা কিছু নিষ্কাশন সংযোগ আবারও দখলের শিকার হয়েছে, এবং কিছুটা উন্নয়ন প্রচেষ্টা সত্ত্বেও শহরের অনেক উত্তরাঞ্চলীয় এলাকা ঝুঁকিপূর্ণ রয়ে গেছে।
তিনি সতর্ক করে বলেন, বৃষ্টিপাত ৮০ মিলিমিটারের বেশি হলে নিষ্কাশন ব্যবস্থা কষ্টকর হয়ে যেতে পারে এবং ভারী বর্ষণে কিছু এলাকা মারাত্মক বন্যার সম্মুখীন হতে পারে।
নগর বিশেষজ্ঞ এবং ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেছেন, বারবার পরিচ্ছন্নতা অভিযান চালানো সত্ত্বেও ঢাকার খাল, নালা এবং স্থানীয় পয়ঃনিষ্কাশন লাইনগুলো জ্যাম হয়ে থাকছে বর্জ্যরে কারণে।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানারস-এর প্রাক্তন সভাপতি আদিল বলেন, সিটি কর্পোরেশনগুলো প্রকল্প ও বিনিয়োগ নিয়ে কথা বলেই চলেছে, কিন্তু এলাকাভিত্তিক মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার এখনও অভাব রয়েছে।
তিনি বলেন, এ বছর অল্প সময়ের বৃষ্টিতেই ধানমন্ডি লেকের কাছে পানি জমে যাওয়ায় শহরজুড়ে স্থানীয় পানিবদ্ধতা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এটি পয়ঃনিষ্কাশন নকশা এবং পানি প্রবাহ ব্যবস্থার ত্রুটির ইঙ্গিত দেয়।
আদিল দুটি সিটি কর্পোরেশনের পৃথক পদ্ধতির পরিবর্তে একটি সমন্বিত পয়ঃনিষ্কাশন মহাপরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
তিনি নর্দমায় আবর্জনা ফেলা প্রতিরোধে জনসচেতনতা এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ডিএসসিসি-র সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ শফিউল্লাহ বলেন, কর্পোরেশন ৩৩টি হটস্পট এলাকা চিহ্নিত করেছে এবং এর প্রকৌশল ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে নিয়ে ওয়ার্ড-ভিত্তিক জরুরি প্রতিক্রিয়া দল গঠন করা হয়েছে।
শফিউল্লাহ বলেন, নিউ মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বকশীবাজার, চানমারী মোড়, রাজারবাগ ও ফকিরাপুলসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পানিবদ্ধতা মোকাবেলায় কর্পোরেশন এ বছর অস্থায়ী পাম্পের সংখ্যা দুই থেকে বাড়িয়ে আটে উন্নীত করেছে।
তিনি আরও বলেন, নিয়মিত পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নর্দমা পরিষ্কারের কাজে ঠিকাদারদেরও নিযুক্ত করা হয়েছে।
শফিউল্লাহ বলেন, বিডিআর এলাকার একটি নির্গমন পথ বন্ধ করে দেওয়ায় নিউ মার্কেট ও মিরপুর রোডের পানিবদ্ধতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যার ফলে পাশর্^বর্তী এলাকাগুলোতে পানি নিষ্কাশনের গতি কমে গেছে।
এই সমস্যা সমাধানের জন্য ধানমন্ডি, নিউ মার্কেট ও বকশীবাজার এলাকায় নর্দমা সংযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ২৫০-৩০০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে ডিএসসিসি।
তিনি বলেন, প্রস্তাবটি বাজেট বরাদ্দের জন্য ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে এটি একটি স্থায়ী সমাধান দিতে পারে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৬ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৮ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৮ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৯ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৯ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৯ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৯ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৯ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৯ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৯ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৯ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১০ ঘণ্টা আগে