নিত্যপণ্য আমদানিতে ট্যাক্স মওকুফের আবেদন করবে মন্ত্রণালয় -প্রতিমন্ত্রী
নিত্যপণ্য আমদানিতে ট্যাক্স মওকুফের আবেদন করবে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এ কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালে রাখতে ১৭টি পণ্য আমদানিতে যাতে ট্যাক্স কম থাকে, সে বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মাধ্যমে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে। সেখান থেকে প্রধানমন্ত্রী অনুমোদন করলে ভোক্তারা স্বস্তি পাবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এলডিসি উত্তরণের পরেও যে সমস্ত ট্রিপ সুবিধা পেয়ে আসছে, সেগুলো ২০২৯ সাল পর্যন্ত পাওয়ার বিষয়ে কাজ চলছে। টিসিবির স্মার্ট কার্ড বা ফ্যামিলি কার্ড সংশোধনের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বলেন, কোভিডের সময় টিসিবির কার্যক্রম শুরু হয়েছিল ট্রাক সেলের মাধ্যমে। এ সমস্ত কার্যক্রম যাতে স্থায়ী দোকানের মাধ্যমে করা যায়, সে বিষয়ে কাজ চলমান রয়েছে। এ ছাড়া উপকারভোগী যারা রয়েছে, সেটিও সংশোধন করে নতুন করে কাজ চলমান রয়েছে। অনেকে মৃত্যুবরণ করেছেন। আবার অনেকে গ্রামে চলে গিয়েছিলেন। সেগুলো সবই সংশোধন করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।