নিজ কার্যালয় ফাঁকা রেখে ঢাকায় অফিস করছে ৮৭ জেলা-উপজেলা কর্মকর্তা
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী, ১৩৯২ শামসী সন , ০২ জুলাই, ২০২৪ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে এগিয়ে নিতে জেলা ও উপজেলায় স্থাপন করা হয় আইসিটি কার্যালয়। ই-সরকারের মাঠ প্রশাসনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে নিয়োগ দেয়া হয় প্রোগ্রামার বা জেলা আইসিটি অফিসার, সহকারী প্রোগ্রামার বা উপজেলা আইসিটি অফিসার, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। যদিও এসব কার্যালয়ের অনেক অফিসপ্রধানই এখন অফিস করছেন ঢাকায় বসে। মাঠপর্যায়ের কার্যালয়গুলো ফাঁকা রেখে তাদেরকে আইসিটি অধিদপ্তরের প্রধান কার্যালয় কিংবা সরকারের অন্যান্য দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ও উপজেলা আইসিটি কার্যালয়ে কর্মরত ৫০৭ কর্মকর্তার মধ্যে বর্তমানে ঢাকায় অফিস করছে ৮৭ জন। তাদের অনেককে কাজের প্রয়োজনে সংযুক্ত করা হলেও বেশির ভাগই এসেছেন তদবির করে। এর ফলে প্রায়ই ফাঁকা থাকছে তাদের দায়িত্বপ্রাপ্ত জেলা ও উপজেলা কার্যালয়গুলো। বিশেষ প্রয়োজনে অতিরিক্ত হিসেবে দায়িত্ব দিয়ে পার্শ্ববর্তী জেলা কিংবা উপজেলার আইসিটি অফিসারকে এনে কাজ সারা হচ্ছে।
আইসিটি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রোগ্রামার পদের জন্য অধিদপ্তরে অনুমোদিত পদ রয়েছে ৬৪টি (প্রতি জেলায় একজন করে)। এর মধ্যে কর্মরত আছেন ৪২ কর্মকর্তা। প্রোগ্রামাররা মূলত জেলার আইসিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এসব কর্মকর্তার মধ্যে আবার আটজন আইসিটি অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এবং পাঁচজন সরকারের বিভিন্ন দপ্তরে সংযুক্ত রয়েছেন। সে হিসেবে ৬৪টির মধ্যে বর্তমানে ৩৫ জেলা কার্যালয়েই কোনো অফিসপ্রধান নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)