নিখোঁজ এনসিপি সদস্যের সন্ধান মিললো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী এলাকায় ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের তিন দিন পর ওয়াসিম আহমেদ মুকছানের (৪০) সন্ধান পেয়েছে পুলিশ। তবে কোনো বাহিনী নয়, বরং মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরাই তাকে গোপনে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে কদমতলীর রাজাবাড়ী আলী বহর এলাকার বাসা থেকে পাঁচ-ছয়জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওয়াসিমকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তার স্ত্রী শারমিন। ওই দিনই তিনি কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জিডির পর কদমতলী থানা পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, নিখোঁজ ওয়াসিম কোনো বাহিনীর হাতে নয়, বরং একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অবস্থান করছেন।
তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, ওয়াসিম ও তার স্ত্রী পরিবার থেকে আলাদা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওয়াসিমের দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে তার পরিবার অতিষ্ঠ ছিলো। ফলে পরিবারের সম্মতিক্রমে তার ছোট ভাই রাকিব স্ত্রীকে না জানিয়েই ভোরে তাকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান। ভোরবেলা মাদকাসক্ত রোগীদের নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া তুলনামূলক সহজ হওয়ায় এ সময়টিই বেছে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়ার কোনো সত্যতা পুলিশ পায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)