নিউমার্কেট এলাকায় যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৪
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে স্থানীয় যুবদল এবং ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আহতদের বরাতে জানা যায়, নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব এ কে এম চঞ্চল ও ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখারের নেতৃত্বে চঞ্চল, শাহাদাত, সোহেল, সুমন ও আজিমসহ ৪০-৫০ জনের একটি দল ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে।
পরবর্তী সময়ে এই হামলার খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাত হোসেনের অনুসারী নেতাকর্মীরা প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন বসুন্ধরা গলি এলাকায় জড়ো হন। সেখানে দুই পক্ষ আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় ব্যাপক ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া ও পথচারীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের মধ্যে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার ও সুমন সিকদার, আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও সায়মন ইসলাম এবং সদস্য মুশফিকুর রহিম, জিহাদুল ইসলাম, শাকিব হাসান ও ইমরান হোসেন রয়েছেন।
অন্যদিকে যুবদলের পক্ষে চিকিৎসাধীন রয়েছেন জাকির (৫০), জাকির (৩৮), সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও রাকিব (৩২)।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় রাত ১১টা পর্যন্ত ১৪ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। আহতরা বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)