তদন্তে গিয়ে নিজেরাই হামলার শিকার, ওসিসহ আহত ৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন: কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল শাহাদাত হোসেন, আবু ইউসুফ ও গাড়িচালক ইসহাক শেখ। তারা স্থানীয় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন: ছেমনা খাতুন (৫০), বিয়াধনি (৬৫), মনোয়ারা (৪০), আয়েশা (৪০), অজি উল্লাহ (৭০), আবু সুফিয়ান (২৮) ও জাবের (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৯-১০ জনকে আসামি করে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে তদন্তে যায়। পুলিশ উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় আসার নির্দেশ দিয়ে চলে আসার পথেই বাদী নুরুল আবসার ফোন করে জানান যে, অভিযুক্ত ব্যক্তিরা মাদ্রাসায় ঢুকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে।
খবর পেয়ে পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তিরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে পরিদর্শক (তদন্ত) সহ ৫ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ সেখান থেকে ৭ জনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাক্ষীর অপেক্ষায় বছরের পর বছর পার, ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)