নিউইয়র্কের টাইমস স্কয়ারে তারাবীহ নামায ও গাজাবাসীর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক টাইমস স্কয়ারে তারাবীহ নামায আদায় করেছেন মুসল্লিরা। তারাবীহ নামায শেষে সেখানে মুসল্লিরা গত পাঁচ মাস ধরে দখলদার সন্ত্রাসী ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ভুখ- গাজার বাসিন্দাদের জন্য বিশেষ দোয়া-মুনাজাত করেন। এ ছাড়া আলাদাভাবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে আধা ঘণ্টার দূরত্বে অবস্থিত আমেরিকান রিলিজিয়াস সেন্টারেও তারাবীহ নামায আদায় করা হয়। নামাযে মসজিদের ভেতর ও বাইরের প্রাঙ্গণ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। নামাযের পর সারা বিশ্বের মুসলিমদের জন্য, বিশেষ করে গাজাবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।
দখলদার সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও হামলায় এ পর্যন্ত গাজায় প্রায় ৩২ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং সাড়ে ৭২ হাজার লোক আহত হয়েছে। এই যুদ্ধে গাজায় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ব্যাপক ঘটনা ঘটেছে। এ ছাড়া খাদ্য, সুপেয় পানি এবং ওষুধের চরম সংকট দেখা দিয়েছে সেখানে। গাজার ৬০ ভাগেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে।
এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে দখলদার সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছে। আদালতের এক অন্তর্বর্তী রুলিংয়ে গাজায় হত্যাকা- বন্ধে তেল আবিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া গাজার বেসামরিক লোকজনের জন্য মানবিক সহায়তা সামগ্রী পৌঁছানো নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)