নাহিদসহ চীন যাচ্ছে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীন সফর করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ। এ সফরে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবে।
আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) এনসিপির আট সদস্যের এই প্রতিনিধিদল চীন যাবেন। ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
নাহিদ ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবে তারা হলো- দলটির সদস্য সচিব আখতার, মুখ্য সংগঠক সারজিস, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।
এর আগে ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বেইজিং সফরে যায়।
চীন সফরের আগে নাহিদ ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবে। ওই সফরের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।