নাশকতা মামলায় আমানসহ ২১৩ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন
কেরানীগঞ্জে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা দুই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মোট ২১৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের জুনের মধ্যে ককটেল বিস্ফোরণ, রাস্তায় অবৈধ জমায়েত, দাঙ্গা, সম্পত্তির ক্ষতি, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, এবং পুলিশকে আক্রমণ এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলাগুলি দায়ের করা হয়েছিল।
কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় আসামিদের মধ্যে আছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রকিবুল হাসান আসামিদের কাছে অভিযোগপত্র পাঠ করে শোনানোর পর কারাগারে থাকা আমান এবং জামিনে থাকা ১৭০ জন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
এর আগে আমানসহ অন্যদের মামলার অভিযোগ থেকে খালাস চেয়ে দাখিল করা আবেদন খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল জানান, আগামী ২ জানুয়ারি মামলার বিচার শুরুর দিন ধার্য করেছে আদালত।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।