হরতাল-অবরোধের প্রভাবে সবজির দরপতন
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাবি’ ১৩৯১ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর কপি, পটল, কদুসহ অন্যান্য শাকসবজির ভালো ফলন হয়েছে। নীলফামারীর সৈয়দপুরের পাঁচটি ইউনিয়নের কৃষকরা প্রতি বছর এসব আবাদ করে লাভবান হলেও এবারের চিত্র ভিন্ন। দফায় দফায় হরতাল ও অবরোধের কারণে সবজি বাইরে পাঠাতে পারছেন না তারা।
ফলে ফুলকপি, বাঁধাকপি, কদু ও পটলের দাম একেবারেই কমে গেছে। এতে উৎপাদন খরচ ওঠানো নিয়ে চিন্তিত কৃষকরা। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে ১৬০ হেক্টর জমিতে ফুলকপি ও প্রায় ২০ হেক্টর জমিতে পটোলের চাষাবাদ হয়েছে। বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত হওয়ায় উপজেলার কৃষকরা আগাম চাষাবাদ করে লাভবান হয়। তাই তারা এবার গত মৌসুমের চেয়ে বেশি জমিতে পটোল ও ফুলকপির চাষাবাদ করেন। কিন্তু অবরোধ ও হরতালের কারণে উপজেলায় উৎপাদিত সবজি বাইরের জেলাগুলোতে পাঠাচ্ছেন না তারা।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, তিনি দুই বিঘা জমিতে ফুলকপি চাষাবাদ করেছেন। খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। আর সেই কপি সৈয়দপুরে বিক্রি করেছেন মাত্র ২০ হাজার টাকায়। এতে খাটনি, সময়সহ ৫ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। একই কথা বলেন, বাবলু নামের অপর এক কৃষক। তিনি জানান, চার বিঘা জমিতে ফুলকপি চাষাবাদ করে খরচ হয়েছে ১ লাখ টাকা। কিন্তু তা বিক্রি করে পেয়েছেন মাত্র ৯০ হাজার টাকা। শুধু দফায় দফায় অবরোধ আর হরতালের কারণে সৈয়দপুর উপজেলার প্রায় প্রতিটি কৃষককে লোকসান গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ।
উপজেলার বাঙালিপুর ইউনিয়নের কৃষক রবিউল জানান, এবারে মোট তিন একর জমিতে পটোলের চাষাবাদ করেন। শুরুর দিকে পটোলের মূল্য পেলেও অবরোধের পর দরপতন শুরু হয়। তিন একর জমিতে পটোলের চাষাবাদ করে ৬০ হাজার টাকা খরচ হয়। আশা ছিলে ৩ লাখ টাকা আয় হবে। কিন্তু এখন পর্যন্ত ১ লাখ টাকার পটোলও বিক্রি করতে পারিনি।
সৈয়দপুরের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, মূলা, বেগুন ১০ টাকা কেজিতে, বাঁধাকপি, ফুলকপি ও কদু প্রতি পিস ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। বাইরে পাঠাতে না পারায় অন্যান্য সবজির দামও তুলনামূলকভাবে কমে গেছে। পাইকারি ব্যবসায়ী রনি জানান, দেশের রাজনৈতিক অস্থিরতায় শাকসবজির দাম কমেছে। এতে করে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












