নারীর ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ চেয়ে রিট
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
নারীর লাশের ময়নাতদন্তের সময় গোপনীয়তা রক্ষা ও ধর্মীয় মর্যাদা বজায় রাখতে দেশের হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এই আবেদনটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে দেশের ময়নাতদন্ত কেন্দ্রগুলোতে অন্তত একজন করে নারী ডোম নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছিলেন আইনজীবী মনির উদ্দিন। সেই আবেদনে সাড়া না পাওয়ায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। রিট আবেদনে বলা হয়, নারীর লাশের পর্দা বা সতর রক্ষার বিধান রয়েছে। ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া হলেও মৃত নারীর ক্ষেত্রে পরপুরুষের স্পর্শ বা উপস্থিতি কাম্য নয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কোনো নারী মারা গেলে তার পরিবার এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত থাকে। এমন পরিস্থিতিতে কোনো পুরুষ সদস্য তাদের পরিবারের প্রিয় নারী সদস্যের ময়নাতদন্ত করবেন জানলে তা আরও হৃদয়বিদারক হয়ে ওঠে। সেখানে একজন নারী ডোম থাকলে পরিবারের সদস্যরা কিছুটা সান্ত¡না পেতেন। বর্তমান যুগে নারীরা সব ক্ষেত্রে সমানভাবে কাজ করছেন, তাই ময়নাতদন্তের ক্ষেত্রেও নারী ডোম নিয়োগ দিলে ধর্মীয় বিধান রক্ষার পাশাপাশি বৈষম্য দূর হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে সেই হরিদাস নাম নেয় ‘তৌহিদ ইসলাম’!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাগজ আমদানিতে মূল্য কারসাজির অভিযোগ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নৌবাহিনীর রান্না করা খাবার বিতরণ বন্যা কবলিকতদের
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুলিশের বিরুদ্ধে গুজব-অপপ্রচার -আন্তঃদেশীয় চক্র জড়িত -শনাক্ত ১০-১৫ জন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খাল-নদীর পথ হারিয়েছে বৃষ্টির পানি, বারবার ডুবছে ঢাকা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাগুরায় রাস্তার বেহাল দশায় দুর্ভোগে গ্রামবাসী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামের নামে-মসজিদের নামে আ.লীগ সরকার গর্হিত কাজ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা: আন্তঃশিক্ষা বোর্ড
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)