নারিকেল দ্বীপ থেকে ১৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফের নারিকেল দ্বীপের দক্ষিণ পশ্চিমে সাগরে মাছ শিকারের সময় তিনটি ফিশিং বোটসহ ১৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ৬টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।
নারিকেল দ্বীপ ৭ নম্বর ওয়ার্ড গলাচিপা এলাকার বাসিন্দার আবছার, আবু তাহের ও আলমগীরের মালিকানাধীন ফিশিং বোট বলে জানা। বর্তমানে ফিশিং বোট তিনটি মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া নামক পাতনজা ঘাটিতে রয়েছে।
নারিকেল দ্বীপ ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ জানান, সকাল ৬টার দিকে নারিকেল দ্বীপের দক্ষিণের পূর্বে বাংলাদেশ নৌসীমানায় বাদর হাচা নামক সাগরে মাছ শিকারে সময় মিয়ানমার আরাকান আর্মি দুইটি স্পিড বোটে এসে তিনটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে যায়।
তিনি বলেন, এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্টগার্ড, বিজিবি, পুলিশকে অবগত করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন নারিকেল দ্বীপ দ্বীপের সমুদ্র উপকূল থেকে তিনটি ফিশিং বোট ও জেলে অপহরণের বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, আগস্ট মাসের ৫ তারিখ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৬৯ জন জেলে অপহরণ করেছে মিয়ানমারের সন্ত্রাসবাদী বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। আটক জেলেদের এখনো ছেড়ে দেয়নি মিয়ানমার আরাকান আর্মি।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।