আগস্টে সার্বিক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই কিছুটা উত্থান দেখা দিলেও আগস্টে এসে রপ্তানি আয় কিছুটা কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে রপ্তানি আয় ৩.৯২ বিলিয়ন ডলারে নেমেছে। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২.৯১ শতাংশ কম। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত মাসিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম দুই মাস শেষে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৮.৬৯ বিলিয়ন ডলারে। দুই মাসের এ আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬১ শতাংশ বেশি।
তবে এই সামগ্রিক ইতিবাচক আয় সত্তে¦ও, ২০২৫ সালের আগস্টে বার্ষিক প্রবৃদ্ধি ২.৯৩ শতাংশ কমেছে। আগস্টে রপ্তানি আয় ৩.৯২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের আগস্টে ছিল ৪.শূন্য ৩ বিলিয়ন ডলার।
রপ্তানি আয় কমে যাওয়ার কারণ হিসেবে ইপিবি জানিয়েছে, অর্থবছরের প্রথম মাসগুলোতে রপ্তানি কর্মক্ষমতা স্থিতিস্থাপকতার ইঙ্গিত দিয়েছে। তবে আগস্টের মন্দা বিশ্বব্যাপী চাহিদার ওঠানামা এবং বাজারের গতিশীলতার ক্রমবর্ধমান প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি খাতের মুখোমুখি চ্যালেঞ্জগুলো সামনে এসেছে।
এ দুই মাসে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাকের প্রবৃদ্ধি এ সময় দাঁড়িয়েছে ৯.৬৩ শতাংশ। দুই মাসে এ খাতের রপ্তানি আয় ৭.১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। নিট খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯.১১ শতাংশ, রপ্তানি আয় ৩.৯৫ বিলিয়ন ডলার। ওভেনের প্রবৃদ্ধি ১০.২৮ শতাংশ, রপ্তানি আয় ৩.১৮ বিলিয়ন ডলারের।
শুধু আগস্ট মাসে পোশাকের রপ্তানী আয় কমেছে ৪.৭৫ শতাংশ। এ সময় রপ্তানি আয় হয়েছে ৩.১৭ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি রপ্তানি কমেছে নিট খাতে। এ খাতের রপ্তানি আয় কমেছে ৬.৩৪ শতাংশ, রপ্তানি কমে দাঁড়িয়েছে ১.৭৭ বিলিয়ন ডলার। ওভেনের রপ্তানি আয় কমেছে ২.৬৫ শতাংশ। আয় এসেছে ১.৪০ বিলিয়ন ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)