নারিকেল দ্বীপে পর্যটকদের ভ্রমনে বাধা; নেপথ্যে রয়েছে ভয়াবহ ষড়যন্ত্র
, ৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
পরিবেশ সুরক্ষার নামে নারিকেল দ্বীপে পর্যটক সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এর মধ্যে নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবে, কিন্তু রাত যাপন করতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক নারিকেল দ্বীপে যেতে পারবে না। আর ফেব্রুয়ারিতে সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে পর্যটক যাওয়া বন্ধ রাখা হবে। (সূত্র: জাগো নিউজ অনলাইন ২২ অক্টোবর ২০২৪ খৃ:)
একটু চিন্তা করুন। বছরে ১২ মাসের মধ্যে মাত্র চার মাস নারিকেল দ্বীপে যাওয়ার অনুকূল আবহাওয়া থাকে। যার কারণে এসময় লোকজন সেখানে একটু বেশি যায়। বাকী ৮ মাস তেমন কেউ যায় না। তাহলে এখানে কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে? আবার এই চার মাসের মধ্যে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে পর্যটক যেতে পারবে তা আবার ২০০০ জন। রাতে থাকতে পারবে না। কেন পুরো ৪ মাস পর্যকট আসা-যাওয়া করলে সমস্যা কোথায়? ৪ মাস পরে তারা তাদের পরিষ্কার শুরু করবে?
আসলে এখানে পরিবেশ কোনো সমস্যা না। একটা দ্বীপের চারদিক খোলা, সবদিকে সাগর বহমান। সারাক্ষণ কুদরতী বাতাস বইছে। সেখানে আবার পরিবেশ দূষণ হবে কীভাবে?
সমস্যা হলো- তারা অনেক আগে থেকেই ওখানকার লোকদেরকে সরাতে চাচ্ছে, কিন্তু সেটা কিভাবে সরাবে? বললেইতো কেউ চলে যাবে না। তাহলে কী করতে হবে? সেখানকার বাসিন্দাদের বছরের সবচেয়ে বড় এবং একমাত্র আয় হচ্ছে পর্যটক। পর্যটকরা যে সময়ে সেখানে যাওয়া-আসা করে, সে সময়ে ওখানকার বাসিন্দারা তাদের এক বছরের কামাই করে রাখে। এখন যদি পর্যটক যাওয়া বন্ধ করে দেয়া হয়, তাহলে তারা রোজগার করার কোনো উপায় সেখানে পাবে না। তখন তারা সেখান থেকে এমনিতেই অনত্র চলে যাবে। আর এভাবেই পরিবেশবাদীদের মনের ইচ্ছা পূরণ হবে।
কাজেই প্রত্যেক জনগণকে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। এবং সেখানে আগের চেয়ে যাতায়াত বাড়িয়ে দিতে হবে। নারিকেল দ্বীপ আমাদের যখন ইচ্ছা তখনই আমরা সেখানে যাবো। এই আওয়াজ তুলতে হবে।
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












